ভারতের EV শিল্পে সুজুকির হাত ধরে নিঃশব্দ বিপ্লব

সম্পাদকীয়

“ভারতের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে আসছে বিপ্লব। তৈরি হল বিরাট গেমচেঞ্জার পদক্ষেপ। সুজুকির CEO তোশিহিরো ঘোষণা করলেন ৭০,০০০ কোটি টাকার বিনিয়োগ পরিকল্পনা। যার মূল লক্ষ্য, ভারতের EV রেভোলিউশনকে আরও এগিয়ে নিয়ে যাওয়া।

“এই বিনিয়োগের বড় অংশ খরচ হবে ইলেকট্রিক ভেহিকেল ও ব্যাটারি ম্যানুফ্যাকচারিং-এর জন্য। Suzuki শুধু গাড়িই তৈরি করবে না, বরং ভারতকে একটি গ্লোবাল ইলেকট্রিক ভেহিকেল হাব বানানোর পরিকল্পনা নিয়েই এগোচ্ছে। গুজরাটসহ বিভিন্ন রাজ্যে নতুন নতুন ফ্যাক্টরি, রিসার্চ সেন্টার এবং লোকাল প্রোডাকশন লাইন তৈরি হবে। এর ফলে তৈরি হবে হাজার হাজার নতুন কর্মসংস্থানের সুযোগ।”

“বিশেষজ্ঞদের মনে করছেন, এই পদক্ষেপ আত্মনির্ভর ভারত মিশন-এর ক্ষেত্রে একটি বড় মাইলস্টোন। বর্তমানে EV মার্কেট দ্রুত যেভাবে বাড়ছে, আর সেখানে এই ঘোষণা থেকেই স্পষ্ট – সুজুকি ভারতের ইলেকট্রিক ভেহিকেল সেক্টরের সবচেয়ে বড় শক্তি হতে চায় । শুধু তাই নয়, স্থানীয় সাপ্লাই চেইনকে শক্তিশালী করার মাধ্যমে বিদেশি আমদানির উপর নির্ভরশীলতাও অনেকটাই কমবে।” “৭০,০০০ কোটি টাকার এই বিনিয়োগ সত্যিই ভারতের EV সম্ভবনাকে কত তাড়াতাড়ি বিশ্বমানের স্তরে নিয়ে যায় সেটাই এখন দেখার।