Mother Tereja: কলকাতার গর্ব মাদার টেরিজা, সারাটা জীবন শুধু সেবাই করেছেন

অফবিট কলকাতা

নিউজ পোল ব্যুরো: ২৬ আগস্ট মাদারের জন্মদিন। এই মাদারকে দুনিয়া চেনে মাদার টেরিজা (Mother Tereja) নামে। জন্মসুত্রে তিনি এলবেনিয়ার হলেও সারাটা জীবন তিনি এই কলকাতার (kolkata) জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন। আর তাই মাদারের মৃত্যুর পরে অমরত্ব লাভ করেছেন তার কর্মের মাধ্যমে। সেই কর্মের নাম সেবা। জাতি, ধরম,ছুৎ , অচ্ছুৎ মানুষের তিনি সর্বজন প্রিয় মাদার। মাদার টেরিজা (Mother Tereja) জন্মের থেকে ১৮ বছর পর্যন্ত যার নাম ছিল আনিয়েজে গঞ্জে বয়াজিউ (Anjezë Gonxhe Bojaxhiu), ২৬ আগস্ট ১৯১০ সালে বর্তমান উত্তর মেসিডোনিয়ার স্কোপিয়ে শহরে জন্মগ্রহণ করেন। অল্প বয়স থেকেই তিনি ধর্মীয় জীবন ও মানুষের সেবার প্রতি গভীর আকর্ষণ অনুভব করেন। ১৯২৮ সালে তিনি আয়ারল্যান্ডের লরেটো সিস্টার্স মিশনে যোগ দেন এবং পরবর্তীতে ভারতে আসেন।

আরও পড়ুন: Lord Buddha: সেরিবা আর সেরিবানের গল্প ছাড়িয়ে বুদ্ধদেবের বাস্তবধর্মী কাহিনীর সারকথা

১৯৫০ সালে কলকাতায় তিনি মিশনারিজ অব চ্যারিটি (Missionaries of Charity) প্রতিষ্ঠা করেন, যার মূল লক্ষ্য ছিল গরিব, অসহায়, অসুস্থ ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো। তাঁর নিরলস সেবার কারণে কলকাতার রাস্তা থেকে শুরু করে বিশ্বের নানা প্রান্তে তিনি মানবতার দূত হিসেবে পরিচিতি পান। টেরিজার কাজ ছিল একেবারেই বাস্তবধর্মী — ক্ষুধার্তকে খাওয়ানো, অসুস্থকে চিকিৎসা দেওয়া, অসহায়দের আশ্রয় দেওয়া এবং মৃত্যুপথযাত্রীদের মর্যাদার সঙ্গে শেষ সময়টি কাটানোর সুযোগ করে দেওয়া। তিনি বিশ্বাস করতেন, “ভালোবাসার ক্ষুদ্র কাজও বিশ্বকে পরিবর্তন করতে পারে।” তাঁর অসামান্য অবদানের জন্য ১৯৭৯ সালে তিনি নোবেল শান্তি (nobel peace) পুরস্কার লাভ করেন। এছাড়া ভারত সরকার তাঁকে ভারতরত্ন (bharat ratna) উপাধিতে ভূষিত করে। তবে তাঁর কাজ নিয়ে সমালোচনাও ছিল— কেউ কেউ বলতেন, তিনি আধুনিক চিকিৎসা ব্যবস্থাকে যথেষ্ট গুরুত্ব দেননি। ভুলে গেলে চলবে না- একজন ক্যাথলিক নান, তার কাছে অলৌকিক কিছু প্রার্থনা এবং তার শক্তি নিয়ে যে ভাবনা তাকে মানতে না পারি সবাই। কিন্তু তাকে অবজ্ঞা করার অধিকারও অন্যের থাকার কথা নয়। সেই বিতর্ক দূরে রেখে মনে রাখতে হবে তার আপামর মানুষের জন্য ভালবাসাই তাঁকে জগতের শ্রেষ্ঠ মায়ের সম্মান এনে দিয়েছে। একজন মানবতার প্রতীক মানুষ যার নিঃস্বার্থ ভালোবাসা তাঁকে ইতিহাসে অমর করে রেখেছে।

১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর মাদার টেরিজা (Mother Tereja) মৃত্যুবরণ করেন। ২০১৬ সালে ক্যাথলিক চার্চ তাঁকে সেন্ট টেরিজা অব ক্যালকাটা হিসেবে স্বীকৃতি দেয়। রোমান ক্যাথলিকদের হেড কোয়ার্টার ভাটিকান সিটিতে বহু বিচার ও বিতর্কের পরে এই সেন্ট উপাধি দেওয়া হয়। আজকের দিনে মাদার টেরিজা শুধু একজন ধর্মীয় ব্যক্তিত্ব নন; তিনি দয়া, সেবা এবং মানবতার এক চিরন্তন প্রতীক। তাঁর জীবন শেখায়— সীমাহীন ভালোবাসা ও সেবার মাধ্যমে পৃথিবীকে আরও সুন্দর করে তোলা সম্ভব। আর কলকাতাবাসী হিসেবে আমরা গর্বিত, তিনি আমাদেরই এই কলকাতায় সারাটা সেবার সৌরভ ছড়িয়ে দিয়েছেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole