Operation Mahadev: পহেলগাঁওতে হামলাকারী জঙ্গিদের নিকেশের জন্য অপারেশন মহাদেবের নেপথ্যে থাকা বীর জওয়ানদের সম্মান শাহের

দেশ

নিউজ পোল ব্যুরো: ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। ধর্ম জেনে বেছে বেছে খুন করা হয়েছিল নিরীহ পর্যটকদের। স্ত্রীদের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছিল স্বামীদের। সেই ভয়াবহ হামলার পর অপারেশন মহাদেবের অধীনে নিকেশ করা হয় পহেলগাঁও হামলার মূল মাথা মুসা সহ ৩ সন্ত্রাসবাদীকে। সেই জঙ্গি দমনের নেপথ্যে থাকা বীর ভারতীয় জওয়ানদের সম্মান জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অপারেশন মহাদেবের নেপথ্যে থাকা সেই বীর জওয়ানদের সম্মান জানিয়েছেন যারা ২২ এপ্রিল পহেলগাঁও হামলার পিছনে থাকা তিন জঙ্গিকে নিকেশ করেছিল। রাজধানী দিল্লিতে এই সংবর্ধনা অনুষ্ঠান দেওয়া হয়েছে। ঘন জঙ্গলে ঘেরা এলাকায় ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের একটি যৌথ অভিযান ছিল অপারেশন মহাদেব। সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি অনুসারে, নিহত জঙ্গিদের কাছ থেকে উদ্ধার করা একটি এম৯ কারবাইন এবং দুটি একে-৪৭ ছিল হত্যাকাণ্ডে ব্যবহৃত একই অস্ত্র। অমিত শাহ বলেছেন অপারেশন সিঁদুর এবং পরবর্তীতে অপারেশন মহাদেব এই দুটি অভিযান সন্ত্রাসবাদের মূল পরিকল্পনাকারীদের কাছে একটি “স্পষ্ট বার্তা” পাঠিয়েছে। শাহ বলেছেন, “আমাদের সেনারা বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে সন্ত্রাসবাদীরা যত কৌশল বা পরিকল্পনা গ্রহণ করুক না কেন, তারা (সন্ত্রাসবাদীরা) আর ভারতের ক্ষতি করতে পারবে না এবং পালাতে পারবে না। অপারেশন সিঁদুর মানুষের মধ্যে সন্তুষ্টি এনেছিল, যা অপারেশন মহাদেব আত্মবিশ্বাসে রূপান্তরিত করেছিল।”

আরও পড়ুন: Rajnath singh: দীর্ঘস্থায়ী সংঘাতের জন্য সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে, বললেন রাজনাথ সিং

২৮ জুলাই অপারেশন মহাদেবের সময়, শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গলে এক এনকাউন্টারে লস্কর-ই-তৈবার তিন জঙ্গি নিহত হয়। পহেলগাম হামলার পর থেকে তারা সেখানে লুকিয়ে ছিল। নিকেশ করা জঙ্গিদের মধ্যে ছিল সুলেমান শাহ ওরফে মুসা ওরফে ‘ফয়জল জাট’ যে একজন A++ ক্যাটাগরির জঙ্গি এবং মাস্টারমাইন্ড ও লিড শ্যঅরফে। বাকি দুজন হল আবু হামজা ওরফে ‘আফগান’ এবং ইয়াসির ওরফে ‘জিবরান’ যারা A-গ্রেড কমান্ডার ছিল। তাদের নিকেশ করে ভারত বুঝিয়ে দিয়েছে এদেশের মাটিতে রক্ত ঝড়ানোর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole