নিউজ পোল ব্যুরো: বুধবার থেকেই ভারতের উপর লাগু হয়েছে ৫০ শতাংশ শুল্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কয়েক ঘন্টা পরেই হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো রাশিয়া-ইউক্রেন সংঘাতকে “মোদির যুদ্ধ” (Modi’s war) হিসেবে উল্লেখ করলেন। চাঞ্চল্যকর দাবি করে বলেছেন নয়াদিল্লির রাশিয়ান জ্বালানি ক্রয়ই মস্কোর সামরিক আগ্রাসনকে আরও বাড়িয়ে তুলছে। ভারতকে অহংকারী বলেও উল্লেখ করেছেন তিনি।
ভারতকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বন্ধ করার জন্য চাপ দেওয়ার জন্য তিনি বলেন, ‘নয়াদিল্লি যদি মস্কো থেকে ছাড়ে অপরিশোধিত তেল কেনা বন্ধ করে দেয় তবে মার্কিন শুল্ক ২৫ শতাংশ হ্রাস পেতে পারে।’ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নাভারো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথা উল্লেখ করে বলেন, “আমি মোদীর যুদ্ধ বলতে চাইছি কারণ শান্তির পথ আংশিকভাবে নয়াদিল্লির মধ্য দিয়েই যায়।” মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা পিটার নাভারো দাবি করেছেন যে মস্কো নয়াদিল্লির ‘ছাড়ের’ অপরিশোধিত তেল ক্রয়ের অর্থ “তার যুদ্ধযন্ত্রের তহবিল” তৈরিতে ব্যবহার করেছে। এর পরেই মোদী ও ভারতকে নিশানা করে তিনি বলেন, “আমার এটাই বিরক্ত লাগছে যে ভারতীয়রা খুব অহংকারী। তারা বলছে, এটা আমাদের সার্বভৌমত্ব। যার কাছ থেকে ইচ্ছা আমরা তেল কিনতে পারি। আমি হতবাক। কারণ, মোদী একজন মহান নেতা। একটি পরিণত গণতান্ত্রিক দেশের প্রধানমন্ত্রী। কিন্তু তা সত্ত্বেও ভারত রাশিয়া থেকে তেল কিনে পুতিনের যুদ্ধের মেশিনে ঘি যোগাচ্ছে।” তিনি আরও বলেন, “আমার কাছে যা বিরক্তিকর তা হল ভারতীয়রা এই বিষয়ে এত অহংকারী। তারা বলে, ‘ওহ, আমাদের উচ্চ শুল্ক নেই। ওহ, এটা আমাদের সার্বভৌমত্ব। আমরা যে কারো কাছ থেকে তেল কিনতে পারি… ভারত, তুমি বিশ্বের বৃহত্তম গণতন্ত্র, ঠিক আছে, তাদের মতো আচরণ করো।”
আরও পড়ুন: Donald Trump: ট্রাম্পের শুল্কের ঝড়, ভারত-পাক উত্তেজনার ছায়ায় বাণিজ্য হুমকি!
ভারতীয় পণ্যের উপর ট্রাম্পের ৫০ শতাংশ শুল্ক আরোপের বুধবারের শুরুতে কার্যকর হওয়ার পর এই মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা। তিনি আরও বলেছেন, “ভারত যা করছে তার জন্য আমেরিকার সবাই হেরে যাচ্ছে। ভোক্তা, ব্যবসা প্রতিষ্ঠান এবং সবকিছু হেরে যাচ্ছে, এবং শ্রমিকরা হেরে যাচ্ছে কারণ ভারতের উচ্চ শুল্কের কারণে আমাদের চাকরি, কারখানা, আয় এবং উচ্চ মজুরি নষ্ট হচ্ছে। এবং তারপর করদাতারা হেরে যাচ্ছে কারণ আমাদের মোদীর যুদ্ধে অর্থায়ন করতে হয়েছে।” নাভারো বলেন, “ভারত আগামীকাল ২৫ শতাংশ ছাড় পেতে পারে যদি তারা রাশিয়ান তেল কেনা বন্ধ করে।” প্রসঙ্গত, ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘটনা আমেরিকা কর্তৃক যেকোনো এশীয় দেশের উপর আরোপিত সর্বোচ্চ পারস্পরিক শুল্ক। এটি ভারতের বৃহত্তম রপ্তানি বাজার – মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো ভারতীয় পণ্যের ৫৫ শতাংশেরও বেশিকে প্রভাবিত করবে। যদিও ইলেকট্রনিক্স এবং ওষুধের মতো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পণ্য আপাতত অব্যাহতি দেওয়া হয়েছে, তবে এই শুল্ক টেক্সটাইল এবং গয়না সহ শ্রম-নিবিড় শিল্পগুলিকে প্রভাবিত করেছে বলেই মনে করছে ওয়াকিবহল মহল। আমেরিকা রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে অভিযোগ করলেও ভারত জানিয়েছে জ্বালানির দাম কম রাখা এবং তার অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল করা প্রয়োজন ছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলিকে “অযৌক্তিক” বলে উল্লেখ করেছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
