নিউজ পোল ব্যুরো: পুজোর কেনাকাটা(Shreeleathers Pujo Collection) বাঙালির কাছে শুধুই নতুন জামা কাপড় নয়, তার সঙ্গে জড়িয়ে থাকে জুতোর গন্ধও। আর সেই জায়গাতেই সবচেয়ে আগে মনে পড়ে শ্রীলেদার্সের(Shreeleathers) নাম। শ্রীলেদার্স(Shreeleathers) শুধু একটি ব্র্যান্ড নয়, বাঙালির আবেগেরই এক বিশেষ রূপ।
আরও পড়ুন: Jiban Krishna Saha: জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে ইডির অভিযোগ, মোবাইল ছুড়ে ফেলেনি, পড়ে গিয়েছিলেন বিধায়ক!
শারদ উৎসবের আগে তাই নতুন সাজে সেজে উঠেছে এই বিশ্বস্ত ফুটওয়্যার প্রতিষ্ঠান।লিন্ডসে স্ট্রিটের মাত্র ১০০ বর্গফুটের এক দোকান থেকে যাত্রা শুরু হয়েছিল শ্রীলেদার্সের(Shreeleathers) । সেই শুরুর কাহিনির নায়ক শ্রী সত্যব্রত দে। ব্যবসার শুরুতে তিনি নিজেই ছিলেন দোকানের বিক্রেতা থেকে ক্লিনার সবকিছু। অক্লান্ত পরিশ্রম ও স্বপ্নের জোরে তিনি তৈরি করেছিলেন এমন এক ব্র্যান্ড, যা আজ বাঙালির আস্থার প্রতীক। ন্যায্য দামে মানসম্পন্ন জুতো কেনার অভ্যাস গড়ে তুলেছিলেন তিনি। তার হাত ধরে ছোট্ট সেই দোকান আজ রূপ নিয়েছে ৪০,০০০ বর্গফুটের বিশাল শোরুমে। ২০০৯ সালে এটি অর্জন করে বিশ্বের সবচেয়ে বড় সিঙ্গল-ব্র্যান্ড ফুটওয়্যার স্টোরের খেতাব। পণ্যের সঠিক প্রদর্শনী, মেজানাইন ফ্লোরের ব্যবহার কিংবা ড্রপবক্সের মতো অভিনব ধারণা সবই এসেছে শ্রীলেদার্সের(Shreeleathers) হাত ধরে।আজ ভারতের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে শ্রীলেদার্সের(Shreeleathers) শাখা।

প্রতিষ্ঠাতা সত্যব্রত দে-র স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার কন্যা রচিতা দে। তার কথায়, “আমরা যে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে আমাদের কাস্টমারের কাছে পৌঁছোতে পেরেছি, এর জন্য আমরা খুব এক্সাইটেড। আশা করব আপনাদের সকলের পুজো খুব ভালো কাটবে। শ্রীলেদার্সের পক্ষ থেকে আপনাদের সকলকে শারদীয়ার আগাম শুভেচ্ছা রইল।”বছরের এই বিশেষ সময়ে তাই শ্রীলেদার্স(Shreeleathers) বাঙালির পায়ে নতুন গল্প লিখতে প্রস্তুত। এবারের পুজোয়ও শহরের আনাচেকানাচে প্রতিটি পদক্ষেপে শ্রীলেদার্স(Shreeleathers) থাকবেই বাঙালির সঙ্গী হয়ে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
