নিউজ পোল ব্যুরো: ক্রমবর্ধমান প্লাস্টিক দূষণ(Plastic Pollution Solution)আজ বিশ্বজুড়ে এক ভয়াবহ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারতের এক শহর তবে এই সমস্যার বিরুদ্ধে এক অভিনব উদ্যোগ নিয়েছে, যার নাম ‘গারবেজ ক্যাফে’(Garbage Cafe)। ছত্তীসগড়ের অম্বিকাপুরে(Ambikapur) শুরু হওয়া এই ক্যাফেতে টাকার বিনিময়ে নয়, খাবার পাওয়া যায় পুরনো প্লাস্টিক জমা দিয়ে।

এক কেজি প্লাস্টিক দিলে মিলছে ভাত, ডাল, রুটি, তরকারি, স্যালাডসহ সম্পূর্ণ খাবার আর আধ কেজি প্লাস্টিকের বদলে মিলছে সমোসা বা বড়ার মতো জলখাবার। এই প্রকল্পের ফলে রাস্তায় পড়ে থাকা পলিথিন, খাবারের মোড়ক, জলের বোতল সবই মানুষের কাছে হয়ে উঠেছে মূল্যবান সম্পদ।
আরও পড়ুন: Jiban Krishna Saha: জীবনকৃষ্ণ সাহার বিরুদ্ধে ইডির অভিযোগ, মোবাইল ছুড়ে ফেলেনি, পড়ে গিয়েছিলেন বিধায়ক!
স্থানীয় বাসিন্দাদের কথায়, আগে এই প্লাস্টিক স্ক্র্যাপ ডিলারের কাছে মাত্র কয়েক টাকায় বিক্রি করা যেত। এখন সেই প্লাস্টিক দিয়েই তারা পেট ভরে খেতে পারছেন। শুধু খিদের সমাধান নয়, এই উদ্যোগ শহরকে করেছে অনেকটা প্লাস্টিকমুক্তও। ২০১৯ থেকে এখনও পর্যন্ত প্রায় ২৩ টন প্লাস্টিক সংগ্রহ হয়েছে, যা ব্যবহার হচ্ছে সড়ক নির্মাণ বা রিসাইক্লিংয়ে। এর ফলে অম্বিকাপুর(Ambikapur) হয়ে উঠেছে ভারতের অন্যতম পরিচ্ছন্ন শহর, যেখানে এক সময়কার ডাম্পিং গ্রাউন্ড এখন সবুজ পার্কে(Green Initiative)পরিণত হয়েছে।এই প্রকল্পের পেছনে কাজ করছেন শতাধিক নারী কর্মী, যাদের বলা হয় ‘স্বচ্ছতা দিদি’। তারা ঘরে ঘরে গিয়ে বর্জ্য সংগ্রহ করে আলাদা করেন এবং জীবিকা নির্বাহের জন্য পান মাসিক আয়। তাদের অবদানেই এই শহর ‘জিরো ল্যান্ডফিল সিটি’ হিসেবে পরিচিতি পেয়েছে।

অম্বিকাপুর(Ambikapur) মডেল এখন দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে। শিলিগুড়ি(Siliguri) থেকে মাইসোর, তেলেঙ্গানা থেকে উত্তরপ্রদেশ সর্বত্রই চলছে প্লাস্টিকের বদলে খাবার, চাল বা স্যানিটারি ন্যাপকিন দেওয়ার প্রকল্প।যদিও বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগ সমস্যার মূলে পৌঁছতে না পারলেও স্থানীয় মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলছে এবং ক্ষুধা ও দূষণ দুই সমস্যারই একসঙ্গে মোকাবিলা করছে। অফবিট হলেও এই ক্যাফে প্রমাণ করেছে, সামান্য চিন্তাধারার পরিবর্তনেই সমাজ ও পরিবেশে আসতে পারে বড় পরিবর্তন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
