Ear wax removal: কানের ময়লা জমলে কী করবেন? বিশেষজ্ঞদের জরুরি পরামর্শ

অন্যান্য স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: অনেকে নিছক অপ্রয়োজনীয় জিনিস বলে মনে করেন। অনেকের ধারণা, এটি যত দ্রুত সম্ভব পরিষ্কার করে ফেলা উচিত। কিন্তু চিকিৎসা বিজ্ঞান ভিন্ন কথা বলছে। আসলে কানের এই ময়লার আসল নাম সিরুমেন (Ear wax removal)। এটি আমাদের কানের জন্য এক ধরনের প্রাকৃতিক সুরক্ষা (Natural Protection) ব্যবস্থা।

কানের ভেতরে থাকা বিশেষ কিছু গ্রন্থি থেকে যে তেল ও ঘাম নিঃসৃত হয়, তার সঙ্গে মিশে যায় ধুলোবালি, মৃত কোষ এবং নানান জীবাণু (Microbes)। সেই মিশ্রণই হলো কানের ময়লা বা ইয়ার ওয়াক্স (Earwax Formation)। এটি একদিকে কানের ভেতরের চামড়াকে আর্দ্র রাখে (Moisturize), অন্যদিকে ধুলো, ব্যাকটেরিয়া (Bacteria Protection), এমনকি ছোট পোকামাকড় থেকেও কানের ভেতরকে রক্ষা করে। অর্থাৎ, এটি শুধুই ময়লা নয়; বরং শরীরের প্রাকৃতিক প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ।

আরও পড়ুন:Coffee: ব্ল্যাক কফি নিরাপদ, তবে এই খাবারের সঙ্গে নয়!

সাধারণত শরীর নিজেই বাড়তি ময়লা বের করে দেয়। হাঁটার সময়, কথা বলার সময় বা চোয়াল নাড়ানোর ফলে ময়লা ধীরে ধীরে বাইরে আসে (Self Cleaning Mechanism)। কিন্তু কখনও কখনও এই ময়লা শক্ত হয়ে কানের ছিদ্র আটকে দিতে পারে। তখন দেখা দেয় নানা সমস্যা—যেমন কানে ভোঁ ভোঁ শব্দ হওয়া (Tinnitus), মাথা ঘোরা (Dizziness), শ্রবণশক্তি কমে যাওয়া (Hearing Loss) বা কান ব্যথা (Ear Pain)। অনেকে অভ্যাসবশত কটন বাড (Cotton Buds) দিয়ে কান পরিষ্কার করেন। চিকিৎসকদের মতে, এটি অত্যন্ত বিপজ্জনক। কারণ খোঁচাখুঁচি করলে ময়লা উল্টো আরও ভেতরে চলে যেতে পারে। এতে শ্রবণনালী ক্ষতিগ্রস্ত (Ear Canal Damage) হতে পারে, এমনকি কানের পর্দা (Eardrum) ফেটে যাওয়ার ঝুঁকি থাকে।

তাহলে সঠিক উপায় কী?

* প্রথমত, যদি কানে অস্বস্তি বা শ্রবণে সমস্যা না হয়, তবে আলাদা করে ময়লা তোলার দরকার নেই।

* দ্বিতীয়ত, যদি কানে চাপ অনুভূত হয় বা শোনা কমে যায়, তবে নিজে কিছু না করে ENT Specialist-এর কাছে যাওয়াই নিরাপদ।

* তৃতীয়ত, চিকিৎসকের পরামর্শে বিশেষ Ear Drops ব্যবহার করা যেতে পারে, যা ময়লাকে নরম করে সহজে বেরিয়ে আসতে সাহায্য করে।

* চতুর্থত, প্রয়োজনে ডাক্তাররা সাকশন (Suction) বা স্যালাইন ওয়াশ (Saline Wash) ব্যবহার করেন। এগুলো একেবারেই ব্যথাহীন ও নিরাপদ (Safe Method)।

এখানে মনে রাখা দরকার, কারও কানে শুকনো (Dry Wax), আবার কারও কানে তেলতেলে ময়লা (Wet Wax) জমে। এটি অনেকাংশে জেনেটিক কারণে হয়।বিঅতএব, কান পরিষ্কার নিয়ে অযথা আতঙ্কিত হওয়ার কিছু নেই। বরং ভুল উপায়ে খোঁচাখুঁচি করলে বিপদ বাড়ে। চিকিৎসকরা বলেন—“কান না খোঁচানোই (Do Not Pick Ears) কান সুস্থ রাখার সবচেয়ে ভাল উপায়।”