Health Tips: সাবধান! স্মার্টফোন ব্যবহারে ক্ষয় হচ্ছে দাঁত? বিজ্ঞানের এই তথ্য শুনলে চমকে যাবেন আপনিও

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: আপনার হাতের স্মার্টফোনটি শুধু চোখের ক্ষতি বা ঘুমের ব্যাঘাতই ঘটাচ্ছে না নীরবে আপনার সুন্দর হাসিকেও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। শুনতে অবাক লাগলেও, সাম্প্রতিক বেশ কিছু আন্তর্জাতিক গবেষণায় দেখা গিয়েছে স্মার্টফোনে অতিরিক্ত সময় কাটানোর সঙ্গে দাঁত ও চোয়ালের নানা সমস্যার সরাসরি সম্পর্ক রয়েছে। ‘ন্যাশনাল ডেন্টিস্ট ডে’-কে সামনে রেখে জেনে নিন (Health Tips) এর আসল কারণগুলো।

আরও পড়ুন:Chiken Price: পোল্ট্রি ফেডারেশনের ধর্মঘট, বাজারে মুরগির মাংসের সঙ্কটে নাজেহাল ক্রেতারা

স্মার্টফোন ব্যবহারের সময় অধিকাংশ মানুষ মাথা নিচু করে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকেন। এই অবস্থায় মাথা যখন প্রায় ৪৫ থেকে ৬০ ডিগ্রি কোণে ঝুঁকে থাকে, তখন ঘাড়ের ওপর প্রায় ২৭ কেজি পর্যন্ত অতিরিক্ত চাপ পড়ে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এই সমস্যাকে বলা হয় ‘টেক-নেক’ (Tech Neck)। গবেষণায় জানা গিয়েছে, দীর্ঘদিন এমনভাবে ফোন ব্যবহার করলে চোয়ালের গুরুত্বপূর্ণ সন্ধিস্থল টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট (TMJ) তার স্বাভাবিক অবস্থান থেকে সরে যেতে পারে। এর ফলে চোয়ালে ব্যথা, মুখ ঠিকমতো খুলতে অসুবিধা এবং দাঁতের স্বাভাবিক বিন্যাস নষ্ট হওয়ার ঝুঁকি বাড়ে।

ইসরায়েলের তেল আবিব বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, যারা অতিরিক্ত স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন, তাঁদের মধ্যে ‘ব্রুক্সিজম’ (Bruxism) বা ঘুমের মধ্যে দাঁত ঘষার প্রবণতা অনেক বেশি। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ ফোন ব্যবহারের ফলে মানসিক চাপ ও উদ্বেগ বাড়ে। সেই চাপের প্রভাব পড়ে চোয়ালের পেশিতে, যার ফলে দাঁতের এনামেল দ্রুত ক্ষয়ে যায় এবং দাঁত শিরশির করা বা ভেঙে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ফোনে মগ্ন থাকার সময় অনেকেই অজান্তেই মুখ দিয়ে শ্বাস নিতে শুরু করেন এবং দীর্ঘ সময় জল পান করতে ভুলে যান। যুক্তরাষ্ট্রের ‘এ কে ডেন্টাল’ ক্লিনিকের এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘক্ষণ স্মার্টফোন ব্যবহারের ফলে মুখে লালা নিঃসরণ কমে যেতে পারে। অথচ লালা মুখের ভেতরে প্রাকৃতিক পরিষ্কারক হিসেবে কাজ করে এবং ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে। লালা কমে গেলে মুখ শুকিয়ে যায়, ফলে ক্যাভিটি ও মাড়ির রোগের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।

যদিও স্মার্টফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো (Blue Light) সরাসরি দাঁতের ক্ষতি করে না, তবে এটি শরীরে মেলাটোনিন হরমোনের মাত্রা কমিয়ে দেয়। এর ফলে ঘুমের সমস্যা তৈরি হয় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়ে। ইমিউনিটি কমে গেলে মাড়িতে সংক্রমণ বা পিরিওডন্টাইটিস হওয়ার সম্ভাবনাও বেড়ে যায়।

কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?

বিশেষজ্ঞদের মতে, স্মার্টফোন সম্পূর্ণভাবে ব্যবহার বন্ধ করার প্রয়োজন নেই। তবে কয়েকটি অভ্যাস বদলালে এই ঝুঁকি (Health Tips) অনেকটাই কমানো সম্ভব।

ফোন ব্যবহার করার সময় সেটিকে চোখের সমতলে ধরে রাখার চেষ্টা করুন, যাতে ঘাড় ও চোয়ালের ওপর অপ্রয়োজনীয় চাপ না পড়ে। টানা ব্যবহার না করে প্রতি ২০ মিনিট অন্তর কিছুক্ষণ (Health Tips) বিরতি নিন এবং চোয়ালের পেশিকে আরাম দিন। পাশাপাশি নিয়মিত জল পান করুন, যাতে মুখ শুকিয়ে না যায় এবং মুখের স্বাভাবিক সুরক্ষা বজায় থাকে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole