Cancer Vaccine : ‘এন্টারোমিক্স’রাশিয়ার হাতে ক্যানসার প্রতিরোধের যুগান্তকারী ভ্যাকসিন

আন্তর্জাতিক বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিন ধরে চিকিৎসাবিজ্ঞানের সবচেয়ে বড় প্রশ্নের মধ্যে অন্যতম ছিল ক্যানসারের(Cancer) কার্যকর প্রতিষেধক। প্রচলিত ধারণা—‘Cancer Have No Answer’। তবে এবার সেই ধারা ভাঙতে চলেছে রাশিয়ার(Russia) বিজ্ঞানীরা। রাশিয়ার ফেডারেল মেডিক্যাল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সির প্রধান ভেরোনিকা স্কভোরৎসোভা ঘোষণা করেছেন, বহু বছরের গবেষণার ফলস্বরূপ ক্যানসারের(Cancer) একটি টিকা আবিষ্কার করা হয়েছে। টিকার নাম দেওয়া হয়েছে এন্টারোমিক্স(Enteromix), এবং এটি ইতিমধ্যেই ব্যবহারযোগ্য পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে দাবি করা হয়েছে।

আরও পড়ুন: Abdur Rahim Boxi acid threat:আবারও বিতর্কের কেন্দ্রে আবদুর রহিম বক্সী,বিজেপি বিধায়ককে প্রকাশ্য সভায় অ্যাসিড হুমকি শাসক নেতার!

এই ভ্যাকসিন তৈরি হয়েছে আধুনিক mRNA প্রযুক্তি ব্যবহার করে, যা কোভিড-১৯ টিকার ক্ষেত্রেও ব্যবহৃত হয়েছিল। দুর্বল ভাইরাসের পরিবর্তে এই প্রযুক্তি শরীরের কোষকে নির্দিষ্ট প্রোটিন তৈরি করতে শেখায়, যা ক্যানসার(Cancer)কোষের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ফলে শরীরের ভেতরেই রোগ প্রতিরোধের এক নতুন ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে।

তিন বছর ধরে এন্টারোমিক্সের(Enteromix) উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হয়েছে। ভেরোনিকা স্কভোরৎসোভার মতে, ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়েছে। একাধিক ক্ষেত্রে টিউমারের আকার ৬০ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে এসেছে অথবা বৃদ্ধি অনেকটাই ধীর হয়েছে। প্রাণীদের উপর পরীক্ষায় দেখা গেছে, ভ্যাকসিন নেওয়ার পর তারাও সুস্থভাবেই বেঁচে রয়েছে। এই ভ্যাকসিন প্রথমে বৃহদান্ত্রের ক্যানসারের বিরুদ্ধে কার্যকর হবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি মস্তিষ্কের মারাত্মক ক্যানসার গ্লিওব্লাস্টোমা এবং কিছু ধরনের মেলানোমা, বিশেষ করে চোখে আক্রমণকারী ওকুলার মেলানোমা প্রতিরোধের ক্ষেত্রেও নতুন গবেষণা এগোচ্ছে।

রুশ বিজ্ঞানীরা ইতিমধ্যেই এটিকে ‘শতাব্দীর সেরা আবিষ্কার’ বলে আখ্যা দিয়েছেন। তাদের পরিকল্পনা অনুযায়ী ২০২৫ সালের শুরুতেই জনগণকে বিনামূল্যে এই ভ্যাকসিন দেওয়া হবে। গত বছর রাশিয়ার(Russia) স্বাস্থ্য মন্ত্রকের শীর্ষকর্তারা জানিয়েছিলেন, গবেষণা শেষ পর্যায়ে এবং প্রয়োগের জন্য প্রস্তুত। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও আশ্বাস দিয়েছিলেন, ক্যানসারের টিকা(Cancer Vaccine) তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছেন তাদের বিজ্ঞানীরা। এখনও বিশ্বজুড়ে চিকিৎসা মহল অপেক্ষা করছে এই ঘোষণার বাস্তব প্রয়োগের জন্য। যদি এন্টারোমিক্স(Enteromix) সত্যিই কার্যকর প্রমাণিত হয়, তবে চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা ঘটবে।