Uric Acid: জয়েন্ট পেন নয়, ইউরিক অ্যাসিড বাড়লে আরও কোন উপসর্গ দেখা দেয় জানুন

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: শরীরে ইউরিক অ্যাসিড (Uric Acid) বেড়ে গেলে নানা ধরনের শারীরিক সমস্যা (Health Problem) দেখা দিতে পারে। আমাদের দেহে প্রোটিন ভাঙার ফলে প্রাকৃতিকভাবে ইউরিক অ্যাসিড তৈরি হয়। এটি এক ধরনের বর্জ্য পদার্থ (Waste Product)। সাধারণত প্রস্রাবের মাধ্যমে শরীর থেকে বেরিয়ে যায়। কিন্তু যখন এর পরিমাণ শরীরে স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি হয়ে যায়, তখন তাকে ডাক্তারি ভাষায় বলা হয় হাইপারইউরিসেমিয়া (Hyperuricemia)।

আরও পড়ুন:PMS Womens Health : পিএমএস আর শুধু ‘মুড সুইং’ নয়, ডিজিটাল যুগে বেড়েই চলেছে যন্ত্রণা

অনেকেই মনে করেন, ইউরিক অ্যাসিড বাড়লেই শুধুমাত্র পায়ে ব্যথা (Joint Pain) হবে। তবে চিকিৎসকদের মতে, সবসময় এমন নয়। উচ্চ রক্তচাপ (High Blood Pressure), ডায়াবেটিস (Diabetes), ওজন বৃদ্ধি (Obesity), কোলেস্টেরল (Cholesterol) কিংবা থাইরয়েড (Thyroid) সমস্যার কারণে শরীরে ইউরিক অ্যাসিড বাড়তে পারে। এর প্রভাবে নানান অস্বস্তিকর উপসর্গ (Symptoms) ধরা দেয়।

ইউরিক অ্যাসিড বেড়ে গেলে যে লক্ষণগুলো দেখা দিতে পারে (Uric Acid Symptoms):

১) প্রস্রাবে জ্বালা : শরীরে ইউরিক অ্যাসিড বেশি হলে অনেক সময় প্রস্রাবে জ্বালাপোড়া হয়। এই সমস্যা দীর্ঘদিন থাকলে কিডনিতে পাথর (Kidney Stone) তৈরি হতে পারে।

২) পিঠ ও তলপেটে ব্যথা: ইউরিক অ্যাসিড বেড়ে গেলে অনেক সময় কোমরের নিচের দিকে বা তলপেটে অস্বস্তি বা ব্যথা দেখা দিতে পারে।

৩) কান ও জয়েন্টে ফুলে ওঠা : কানের পিছনে, কনুই, হাঁটু কিংবা শরীরের অন্যান্য জায়গায় ছোট ছোট লালচে গোল দানা (Tophi) তৈরি হতে পারে। এগুলো অনেকটা সাবুর দানার মতো দেখতে হয়।

৪) বারবার প্রস্রাব: ইউরিক অ্যাসিড বেড়ে গেলে অতিরিক্ত প্রস্রাবের প্রবণতা দেখা দেয়। অনেক সময় প্রস্রাবের সঙ্গে রক্তও বের হতে পারে, যা গুরুতর সংকেত।

করণীয় : যদি এই ধরনের উপসর্গ দেখা দেয়, তবে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের (Doctor Consultation) সঙ্গে যোগাযোগ করুন। পাশাপাশি নিয়মিত রক্ত পরীক্ষা (Blood Test), সঠিক ডায়েট (Diet Control) এবং পর্যাপ্ত পানি পান করার মাধ্যমে ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে রাখা সম্ভব।