নিউজ পোল ব্যুরো:#নিউজপোলবাংলা #Newspolebanglaভারতের শিল্প দুনিয়ায় রতন টাটা (Inspirational story of Ratan Tata) এক অনন্য নাম। শান্ত, ভদ্র ও সহৃদয় মানুষ হিসেবেই তাঁকে সবাই চেনেন। তাঁর সরল জীবনযাপন, মানবিক দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বগুণ তাঁকে কোটি মানুষের কাছে প্রিয় করে তুলেছে। কিন্তু এতটুকুতেই শেষ নয়। জীবনের এক সময়ে তাঁকে এমন এক পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, যা শুনলে আজও অনেকেই বিস্মিত হন। কর্মচারীদের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে তাঁকে সরাসরি এক ভয়ঙ্কর গ্যাংস্টারের বিরুদ্ধেও লড়তে হয়েছিল।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/09/14/quick-mutton-biryani-recipe-for-durga-puja-guests/
ঘটনাটি ১৯৮০-র দশকের গোড়ার দিকের। সদ্য টাটা সন্সের চেয়ারম্যান হয়েছেন রতন টাটা (Inspirational story of Ratan Tata)। দায়িত্ব নেওয়ার মাত্র পনেরো দিনের মাথায় হঠাৎই টাটা মোটরসে দেখা দেয় বড়সড় সঙ্কট। অভিযোগ ওঠে, এক কুখ্যাত গ্যাংস্টার সংস্থা থেকে টাকা তোলার চেষ্টা করছে। ব্যবসায়িক দুনিয়ায় এমন ঘটনার নজির নতুন কিছু ছিল না। অনেকে তাঁকে পরামর্শ দিয়েছিলেন, পরিস্থিতি সামাল দিতে গ্যাংস্টারকে খুশি করার মতো কিছু পদক্ষেপ নেওয়া উচিত। কিন্তু রতন টাটা সেই পথে হাঁটতে রাজি হননি। তিনি সিদ্ধান্ত নেন সরাসরি সমস্যার মোকাবিলা করবেন, অপরাধীকে প্রশ্রয় দেবেন না।
এরপর গ্যাংস্টার পাল্টা চাপ তৈরি করতে টাটা মোটরসে ধর্মঘটের ডাক দেয়। হঠাৎ করেই কর্মচারীদের মধ্যে ভয় ছড়িয়ে পড়ে। নিরাপত্তার আশঙ্কায় অনেকেই কাজ বন্ধ করে দেন। উৎপাদন থমকে যায়। সংস্থার ভেতরে তৈরি হয় গভীর অনিশ্চয়তা। এমন সময় রতন টাটা নিজেই এগিয়ে আসেন। তিনি নিজের নিরাপত্তার কথা না ভেবে টানা কয়েকদিন প্ল্যান্টে অবস্থান করেন। কর্মীদের পাশে থেকে তাঁদের সাহস দেন, আশ্বস্ত করেন যে তাঁরা একা নন। চেয়ারম্যান নিজে পাশে রয়েছেন। তাঁর সেই দৃঢ়তা ও সাহস দেখে ধীরে ধীরে কর্মীরাও কাজে ফিরে আসেন। উৎপাদন আবার শুরু হয়, প্ল্যান্টে ফিরে আসে স্বাভাবিক গতি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
অবশেষে রতন টাটার ধৈর্য, সঠিক পদক্ষেপ ও অটল অধ্যবসায়ের ফল মিলল। ধরা পড়ে যায় সেই গ্যাংস্টার। পরিস্থিতি স্বাভাবিক হয়। একদিকে সংস্থা রক্ষা পায়, অন্যদিকে কর্মচারীরাও উপলব্ধি করেন তাঁদের চেয়ারম্যান কেবল ব্যবসায়ী নন, একজন প্রকৃত নেতা। যিনি প্রথমে ভেবেছেন কর্মচারীদের সুরক্ষা, তাঁদের কাজের ভবিষ্যৎ, তারপর নিজের ব্যক্তিগত নিরাপত্তা।
আজও এই ঘটনা টাটার জীবনের এক উজ্জ্বল অধ্যায় হয়ে আছে। এটি প্রমাণ করে, সাফল্যের মূলে শুধু ব্যবসায়িক কৌশল নয়, রয়েছে সাহস, নৈতিকতা ও অধ্যবসায়। আর রতন টাটা নিজের জীবনে একাধিকবার দেখিয়েছেন, সত্যিকারের নেতৃত্ব মানে মানুষের পাশে দাঁড়ানো, ভয়কে জয় করা এবং সংকট মুহূর্তে সঠিক পথ বেছে নেওয়া।
