নিউজ পোল ব্যুরো: এবার কান্দিতে পুজোকে কেন্দ্র করে হাজির এক অভিনব পরিষেবা— ‘দুয়ারে টোটো’ ( Durga Puja Special Service)। কলকাতায় যেমন অ্যাপ-ভিত্তিক (App-based Cab, Bike Taxi) গাড়ি ও বাইকের ছড়াছড়ি, ফোনে বুক করলেই হাজির হয়ে যায় গাড়ি বা বাইক, সেই ধাঁচেই এবার পুজোর আগে মুর্শিদাবাদের প্রত্যন্ত এলাকা কান্দিতেও চালু হল এই নতুন পরিষেবা। কান্দি পুরসভার উদ্যোগে চালু করা হয়েছে একটি বিশেষ মোবাইল নম্বর (Helpline Number)। যে কেউ বাজার থেকে কেনাকাটা শেষে বা শহরের অন্য কোথাও থেকে বাড়ি ফেরার জন্য ওই নম্বরে ফোন করলেই কয়েক মিনিটের মধ্যেই হাজির হবে টোটো (Toto on Call, E-rickshaw Booking)। পুরসভা জানিয়েছে, রবিবার থেকেই চালু হয়েছে এই পরিষেবা।
আরও পড়ুন:Gold Price : আগুন ছুঁই ছুঁই সোনা-রুপোর দাম! মধ্যবিত্তের নাগালের বাইরে সোনার গয়না
শুধু তাই নয়, পুজোর মরশুমে যানজট নিয়ন্ত্রণে রাখতে কান্দি বাজার এলাকায় সকাল ৯টা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত গোটা অঞ্চলকে নো-পার্কিং জোন (No Parking Zone in Market Area) ঘোষণা করা হয়েছে। ফলে টোটো বা বাইক বাজারে প্রবেশ করতে পারলেও দাঁড়িয়ে থাকা চলবে না। যাত্রী নামিয়ে সঙ্গে সঙ্গেই তাদের নির্দিষ্ট পার্কিং জোনে (Designated Parking Zone) যেতে হবে। এর জন্য দুটি জায়গা নির্ধারিত হয়েছে কান্দি থানার পাশে ব্যবসায়ী সমিতির মাঠ এবং বাজার সংলগ্ন সবুজ সংঘের মাঠ।

কান্দির পুরপ্রধান জয়দেব ঘটক বলেন, “আমরা গাড়ি চলাচলের উপর নিষেধাজ্ঞা দিচ্ছি না। কিন্তু যানজট যাতে না হয় তার জন্য পার্কিংয়ের আলাদা ব্যবস্থা করা হয়েছে।” একইসঙ্গে কান্দি টোটো ও ই-রিক্সা ইউনিয়নের সম্পাদক মিরাজ শেখ জানিয়েছেন, “কেউ বাজার করার পর টোটো দরকার হলে কেবল নম্বরে ফোন করতে হবে। পাঁচ মিনিটের মধ্যেই টোটো পৌঁছে যাবে। প্রতিদিন কুড়িটি টোটো এই পরিষেবার জন্য অন কলে রাখা হচ্ছে (On-call Service, 24×7 Support during Puja)।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সরকার বলেন, “মানুষের সুবিধার কথা ভেবেই এই ব্যবস্থা।” অন্যদিকে কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানান, “প্রতিবছরই পুজোর সময়ে কান্দি শহর জ্যামে জর্জরিত হয়ে যায়। এবার যাতে মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে, তার জন্যই এই নতুন পরিকল্পনা।” কান্দিতে ‘দুয়ারে টোটো’ শুধু যাত্রীদের সুবিধা দেবে না, বরং দুর্গাপুজোর ভিড়ের সময় শহরকে যানজটমুক্ত রাখতেও বড় ভূমিকা নেবে।
