South Indian Food: সন্ধ্যার আড্ডায় দক্ষিণী স্বাদ, চায়ের সঙ্গে বানিয়ে নিন পুনুগুলু, ভাজিক্কাই ভাজি আর থাট্টাই

oftbeat অফবিট

নিউজ পোল ব্যুরো: দক্ষিণী খাবার (South Indian Food) মানে ইডলি, দোসা, সাম্বর বা দইবড়ার গণ্ডি ছাড়িয়ে আরও কত রকম মুখরোচক পদ রয়েছে, তা অনেকেই জানেন না। সন্ধ্যা নামলেই চায়ের সঙ্গে কিছু মুচমুচে ভাজাভুজি চাই-ই চাই, আর তখনই অন্দরমহল কিংবা বন্ধুদের আড্ডায় টেবিলে যদি হাজির হয় দক্ষিণ ভারতের বিশেষ কিছু ভাজা, তবে স্বাদের সঙ্গে মিলবে এক অন্যরকম বৈচিত্র্য। বাংলার আলুর চপ, পেঁয়াজি বা পকোড়ার মতো চিরাচরিত ভাজাভুজির বাইরে অন্ধ্রপ্রদেশ (Andhra pradesh) থেকে তামিলনাড়ু (Tamilnadu) দক্ষিণের রন্ধনশিল্পে রয়েছে অনেক অচেনা অথচ লোভনীয় রেসিপি, যা একবার খেলে মনে থাকবে অনেক দিন।

আরও পড়ুন:Denmark Education: ব্যবহারিক শিক্ষাব্যবস্থায় অনন্য দৃষ্টান্ত রেখে বাস্তব জীবনের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করে ডেনমার্ক!

অন্ধ্রপ্রদেশের (South Indian Food) পুনুগুলু সেখানকার পথে-ঘাটে বেশ জনপ্রিয় এক খাবার। দেখতে খানিকটা বাংলার তাল ফুলুরির মতো হলেও স্বাদে একেবারেই আলাদা। তৈরি করতে লাগে চাল এবং বিউলির ডাল, যেগুলি ভিজিয়ে রেখে মিশ্রণ তৈরি করতে হয়। মিশ্রণ ফেঁপে ওঠার পর এতে মেশানো হয় কাঁচালঙ্কা, পেঁয়াজ কুচি, কারিপাতা আর নুন। ভালো করে ফেটানো হলে ছোট ছোট বলের মতো করে গরম তেলে ভাজলেই প্রস্তুত হয় মুচমুচে পুনুগুলু, যা চা কিংবা কফির সঙ্গে জমিয়ে খাওয়া যায়। বাংলায় যেমন বেগুনি, দক্ষিণে (South Indian Food) তেমনই জনপ্রিয় ভাজিক্কাই ভাজি। তবে এখানে বেগুন নয়, ব্যবহার করা হয় কাঁচকলা। পাতলা আয়তাকার টুকরো কেটে তা ডোবানো হয় বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কাগুঁড়ো, হিং আর অল্প সোডা মেশানো ব্যাটারে। ছাঁকা তেলে ভাজা হলে তৈরি হয় গরম গরম ভাজিক্কাই ভাজি, যা দেখতে অনেকটা বেগুনির মতো হলেও স্বাদে ভিন্নতার ছোঁয়া নিয়ে আসে।

তৃতীয় জনপ্রিয় দক্ষিণী (South Indian Food) ভাজা হলো থাট্টাই। এটি আসলে এক ধরনের চালের গুঁড়ির ভাজাভুজি, যা দক্ষিণ ভারতে ফিল্টার কফির (Coffee) সঙ্গে খাওয়া হয়। চালের গুঁড়ি শুকনো কড়াইয়ে ভেজে নিয়ে তাতে মেশানো হয় বেসন, ভিজোনো ছোলা, রসুনবাটা, লঙ্কাগুঁড়ো, হলুদ ও কারিপাতা। সামান্য নুন আর গরম তেল দিয়ে মাখা হলে ছোট ছোট লেচি কেটে পাতলা করে বেলে তেলে ভাজলেই তৈরি হয় খাস্তা থাট্টাই। বাংলার সন্ধ্যা আড্ডায় আলুর চপ, পেঁয়াজি, ডালপকোড়ার একঘেয়েমি ভাঙতে চাইলে একবার বেছে নিন দক্ষিণী (South Indian Food) ভাজাভুজি। পুনুগুলুর নরম মুচমুচে স্বাদ, ভাজিক্কাইয়ের ভিন্নতর কাঁচকলার ফ্লেভার কিংবা থাট্টাইয়ের খাস্তা অনুভূতি সব মিলিয়ে রোজকার চায়ের আড্ডায় আসবে নতুনত্বের ঝলক, আর বাড়বে মেজাজের রং।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole