SSC Teacher Recruitment Exam Updates: অক্টোবরের শেষে ফল, নভেম্বর থেকে ইন্টারভিউ—এসএসসি ঘোষণা করল রোডম্যাপ

কলকাতা রাজ্য শিক্ষা

নিউজ পোল ব্যুরো: পরীক্ষা পর্ব শেষ হতেই (SSC Teacher Recruitment Exam Update) আপলোড করল স্কুল সার্ভিস কমিশন। মঙ্গলবার গভীর রাতে নবম ও দশম শ্রেণির পরীক্ষার (Class 9-10 Exam) মডেল উত্তরপত্র প্রকাশ করা হয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে। কমিশনের নির্দেশ অনুসারে, উত্তরপত্র নিয়ে কোনও দ্বন্দ্ব থাকলে পরীক্ষার্থীরা চাইলে তা নিয়ে প্রশ্ন তুলতে বা চ্যালেঞ্জ করতে পারবেন। আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত (Answer Key Challenge) এই সুযোগ মিলবে।

স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার আগেই জানিয়েছিলেন, পরীক্ষার্থীদের নিজস্ব উত্তর যাচাই করে আপত্তি জানানোর জন্য পাঁচ দিনের সময়সীমা থাকবে। এরপর বিশেষজ্ঞ কমিটি (Expert Committee) সেই সব চ্যালেঞ্জ খতিয়ে দেখে চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করবে। উল্লেখযোগ্য, নবম-দশমের মডেল উত্তরপত্র ইতিমধ্যেই আপলোড হলেও চ্যালেঞ্জ করার সুযোগ শুরু হবে ২০ সেপ্টেম্বর থেকে। একই দিনে একাদশ-দ্বাদশের (Class 11-12 Exam) মডেল উত্তরপত্রও প্রকাশ করবে কমিশন।

আরও পড়ুন:Health Tips: জিভের ধরন জানান দেবে শরীরের অভ্যন্তরীণ অবস্থার

প্রশ্ন বা উত্তর চ্যালেঞ্জ করতে পরীক্ষার্থীদের প্রতি প্রশ্নপিছু ১০০ টাকা (Fee Per Question) জমা দিতে হবে। তবে বিশেষজ্ঞ কমিটির সুপারিশে যদি সংশোধন মেনে নেওয়া হয়, সেই ক্ষেত্রে জমা দেওয়া টাকা ফেরত পাবেন পরীক্ষার্থীরা।

গত ৭ সেপ্টেম্বর মোট ১১টি বিষয়ে (Subjects) এসএসসি পরীক্ষা নেওয়া হয়েছিল। উত্তরপত্র আপলোডের প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর, উৎসব পর্ব শেষ হলেই অক্টোবরের শেষ সপ্তাহে লিখিত পরীক্ষার ফলাফল (Result Publication) প্রকাশিত হবে। নভেম্বর থেকেই শুরু হবে ইন্টারভিউ (Interview Process)। যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁদের কত নম্বর পাওয়া গেল তার বিস্তারিত বিবরণ দেওয়া থাকবে এসএসসি-র ওয়েবসাইটে। শিক্ষকতার পূর্ব অভিজ্ঞতা (Teaching Experience) থাকলে পরীক্ষার্থীরা অতিরিক্ত ১০ নম্বর পাবেন, যা ইন্টারভিউ শুরুর আগেই যোগ করা হবে। দ্বিতীয় এসএলএসটি (SLST Exam) পরীক্ষায় নবম-দশম স্তরে আবেদন করেছিলেন প্রায় ৩ লক্ষ ১৯৬১ জন। এর মধ্যে ২ লক্ষ ৯৩ হাজার ১৫২ জন পরীক্ষা দিয়েছেন। তাঁদের মধ্যে বিশেষভাবে সক্ষম ছিলেন ৩৬৫৮ জন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

অন্যদিকে, একাদশ-দ্বাদশ স্তরে মোট আবেদন ছিল ২ লক্ষ ৪৬ হাজার ৫৪৩ জনের। পরীক্ষা দিয়েছেন ২ লক্ষ ২৯ হাজার ৪৯৭ জন। এর মধ্যে বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থী ছিলেন ৩১২০ জন। ভিনরাজ্যের (Outside State Candidates) সংখ্যাও যথেষ্ট: নবম-দশমে ৩১ হাজার ৩৬২ এবং একাদশ-দ্বাদশে ১৩ হাজার ৫১৭।