Narendra Modi: ৭৫-এ মোদী! দেশ-বিদেশে শুভেচ্ছার ঢল, বিরোধী-অনুগামী সবাই একসুরে

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) তার ৭৫তম জন্মদিনে যেন শুভেচ্ছার সাগরে ভেসে গেলেন। দেশজুড়ে যেমন রাজনৈতিক সহকর্মীদের ভালোবাসা ও প্রশংসায় সিক্ত হয়েছেন, তেমনই বিশ্বের নানা প্রান্ত থেকেও এসেছে অভিনন্দনবার্তা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (Draupadi Murmu) থেকে শুরু করে বিরোধী নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) কিংবা তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) মতাদর্শ আলাদা হলেও জন্মদিনে শুভেচ্ছা জানাতে কেউ পিছপা হননি।

আরও পড়ুন: Narendra Modi Kolkata visit:কলকাতায় মোদী-রাজনাথ!সোমবার ফোর্ট উইলিয়ামে যৌথ সেনাপতি সম্মেলনের উদ্বোধন

রাষ্ট্রপতি মুর্মু এক্স হ্যান্ডেলে লেখেন, “আপনার অদম্য নেতৃত্ব ও কঠোর পরিশ্রমে ভারত এগিয়ে চলেছে এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে। আজ গোটা বিশ্ব ভারতীয় আদর্শ ও নেতৃত্বে আস্থা রাখছে এর কৃতিত্ব আপনার।” স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মোদীকে (Narendra Modi) বলেন, “ত্যাগ ও নিষ্ঠার প্রতীক, দেশের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা।” প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং তার প্রথম মোদীর (Narendra Modi) সাক্ষাৎ স্মরণ করে লেখেন, “ওই মুহূর্তেই আমি বুঝেছিলাম, ভবিষ্যতের নেতৃত্বের স্ফুলিঙ্গ সেখানে রয়েছে।”

রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিরোধীরাও এদিন এক কাতারে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge) লিখেছেন,“প্রধানমন্ত্রী মোদীকে জন্মদিনের শুভেচ্ছা। ঈশ্বর ওনাকে সুস্থ রাখুন ও দীর্ঘায়ু দিন।” রাহুল গান্ধী শুভেচ্ছা জানিয়ে লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনে অনেক শুভেচ্ছা।” অভিষেক বন্দ্যোপাধ্যায়ও জানিয়েছেন আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

শুধু দেশের মধ্যেই নয়, মোদীর জন্মদিনে বিশ্বনেতারাও তাদের বার্তা পৌঁছে দিয়েছেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাতেই শুভেচ্ছা জানান। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুক্সন বলেন, “নমস্কার, আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদী… নিউজিল্যান্ডের পক্ষ থেকে আপনার জন্মদিনে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।” ৭৫-এ পা দিয়ে নরেন্দ্র মোদী দেখিয়ে দিলেন, রাজনৈতিক পরিসরে তার প্রভাব কেবল ঘরোয়া নয় — আন্তর্জাতিক মঞ্চেও তাঁর গ্রহণযোগ্যতা ও মর্যাদা অসাধারণ।