Thursday Rashifal: বৃহস্পতির কৃপা কাদের উপর? রাশি অনুযায়ী আজ কার ভাগ্য উজ্জ্বল হবে জেনে নিন

রাশিফল

নিউজ পোল ব্যুরো: গ্রহ-নক্ষত্রের পরিবর্তন বৃহস্পতিবারে (Thursday Rashifal) নিয়ে আসছে নতুন দিকনির্দেশ। কারও জন্য আসছে অর্থ ও খ্যাতির সুযোগ, আবার কেউ পড়তে পারেন প্রতিকূল পরিস্থিতিতে। রাশিচক্রের (Thursday Rashifal) গতি অনুযায়ী, আজ কোন রাশির জাতকদের জন্য শুভ, আর কারা থাকবেন সতর্কতার কেন্দ্রে। একনজরে দেখে নিন আজকের রাশিফল।

আরও পড়ুন: Wednesday Astrology: আজকের গ্রহের ছায়ায় আপনার ভাগ্যফল! ১৬ সেপ্টেম্বরের রাশিফল বলছে কী?

মেষ: আজকের দিনটি (Thursday Rashifal) আপনার জন্য অত্যন্ত শুভ। রবি ও বৃহস্পতি আপনার অনুকূলে থাকায় কাজের জট খুলে যাবে। দীর্ঘদিনের মুলতুবি কাজ সফল হবে। শুভ যাত্রার যোগ, আর পারিবারিক পরিবেশও থাকবে আনন্দময়। সামাজিক সম্মান ও উন্নতির দিকেও ইঙ্গিত করছে গ্রহচক্র।

বৃষ: চন্দ্র ও শনি আজ সামান্য চাপে রাখবে আপনাকে। স্বাস্থ্য সংক্রান্ত (Health Issue) ঝুঁকি থাকতে পারে, বিশেষ করে সর্দি-কাশি বা ফ্লু জাতীয় সমস্যায় ভোগার সম্ভাবনা। দাম্পত্য সম্পর্কে মতবিরোধ এড়িয়ে চলুন। কর্মক্ষেত্রে ধৈর্য ধরাই শ্রেয়।

মিথুন: মারাত্মক ব্যস্ততা ও মানসিক চাপের ইঙ্গিত মিলছে। মঙ্গলের প্রভাবে আজ রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি। ব্যবসায়িক (Business) সিদ্ধান্ত নেওয়ার আগে গভীর ভাবনা প্রয়োজন। পারিবারিক সম্পর্কে দুরত্ব সৃষ্টি হতে পারে, সতর্ক থাকুন।

কর্কট: আজকের দিনটি সামাজিক সম্মান ও মর্যাদার দিক থেকে শুভ। বৃহস্পতির প্রভাবে বড় কোনো সামাজিক অনুষ্ঠানে আপনার উপস্থিতি প্রশংসিত হবে। তবে সন্তানের পড়াশোনা ও সঙ্গীর স্বাস্থ্য নিয়ে কিছু উদ্বেগ তৈরি হতে পারে।

সিংহ: চন্দ্র ও রাহুর সঠিক অবস্থান আপনাকে আনন্দ ও সাফল্য এনে দেবে। পারিবারিক সমস্যা অনেকটাই হালকা হবে। নতুন উদ্যোগ গ্রহণে সফলতা আসতে পারে। যানবাহন চালানোর সময় সতর্কতা জরুরি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

কন্যা: গ্রহসংক্রান্ত কিছু বিরূপ প্রভাব আজ আপনাকে সতর্ক থাকতে বলছে। নতুন কোনো সিদ্ধান্ত বা বিনিয়োগ আজ না করাই ভালো। পরিবারে মতপার্থক্য দূর হলেও, সঙ্গীর শারীরিক অবস্থা চিন্তার কারণ হতে পারে।