Operation Sindoor: মধ্যরাতের ‘সিঁদুর অভিযান’! প্রমাণের সীমাবদ্ধতা সত্ত্বেও কেন এই সময়ই বেছে নিল ভারত? কারণ ব্যাখ্যা সেনাপ্রধানের

দেশ

নিউজ পোল ব্যুরো: পহেলগাঁওয়ে পর্যটকদের রক্তাক্ত হত্যাকাণ্ডের (Pahalgam Attack) জবাব দিতে ভারত যে সময়টি বেছে নিয়েছিল, তা ছিল নিছক কৌশলগত নয়, ছিল মানবিকতারও প্রতিচ্ছবি। ৬ মে, গভীর রাত প্রায় ১টা থেকে দেড়টার মধ্যে পাকিস্তান (Pakistan) এবং পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) অবস্থিত ন’টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে (Operation Sindoor) ভারতীয় বায়ুসেনা (Indian Air Force)। হাই-প্রিসিশন স্ট্রাইক, কিন্তু লক্ষ্য ছিল একটাই, জঙ্গিদের পরিকাঠামো, সাধারণ মানুষ নয়।

আরও পড়ুন: Donald Trump: মোদীর ‘বন্ধু’ হলেও ভারতের উপর শুল্ক চাপানোকে ‘শাস্তি’ বললেন ট্রাম্প

তবে প্রশ্ন উঠেছিল, অভিযানের জন্য ভোরের সময় অর্থাৎ ৫টা থেকে ৬টার মধ্যে যেটি সামরিক দৃষ্টিকোণে ‘আদর্শ’ বলে ধরা হয়, সেটি কেন নয়? রাত ১টায় অভিযান চালিয়ে প্রমাণ সংগ্রহের কাজ যে কঠিন হবে, সেটাও জানত ভারত। তাহলে এই মধ্যরাতেই কেন ‘সিঁদুর অভিযান’ (Operation Sindoor)? এই প্রশ্নের জবাবে অবশেষে মুখ খুললেন সেনা সর্বাধিনায়ক জেনারেল অনিল চৌহান (Anil Chauhan)। দিল্লিতে এক আলাপচারিতায় তিনি জানালেন, সময় নির্বাচনের পেছনে ছিল দুটি স্পষ্ট কারণ, প্রযুক্তি ও মানবিক বিবেচনা।

প্রথমত, ভারতীয় সেনার (Indian Army) কাছে এখন এমন আধুনিক প্রযুক্তি রয়েছে যা অন্ধকার রাতেও স্পষ্ট ছবি ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সক্ষম। দ্বিতীয়ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভোর ৫:৩০ থেকে ৬টা হল ফজরের নমাজের সময়। এই সময় বহু সাধারণ মানুষ জড়ো হন। সেই সময় হামলা চালালে নিরীহ নাগরিকদের হতাহত হওয়ার আশঙ্কা ছিল প্রবল। ভারতের বার্তা ছিল পরিষ্কার, জঙ্গিরা পর্যটকদের হত্যা করলেও, ভারত কোনও অবস্থাতেই সাধারণ নাগরিককে নিশানা করবে না। তাই রাত্রি-বেলায় নিশ্ছিদ্র পরিকল্পনায় (Operation Sindoor) জঙ্গিঘাঁটি উড়িয়ে দেওয়া হয়। পাকিস্তানের একাধিক এয়ারবেস ও লঞ্চপ্যাড চুরমার হয়ে যায়। প্রতিআক্রমণে ভারতীয় সেনা কমপক্ষে ১০০ জন জঙ্গি এবং ৩৫-৪০ জন পাক সেনাকে নিধন করে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole