Hooghly Puja 2025 :হুগলিতে দৃষ্টিহীন খুদেদের হাতে মা দুর্গার স্পর্শ!

রাজ্য

নিউজ পোল ব্যুরো: দুর্গোৎসব (Durga Puja) বাঙালির জীবনে কেবল উৎসব নয়, গভীর আবেগের প্রকাশ। দেবী দুর্গা শুধু শারদীয়া পূজার কেন্দ্রবিন্দুই নন, তিনি জগৎজননী (Jagatjanani)। তাই মা কেবল চার সন্তানের জননী হয়ে সীমাবদ্ধ নন, তিনি সমস্ত সন্তানেরই মা। সাধারণ মানুষ মণ্ডপে গিয়ে দেবীর দর্শন করেন, আলো-সজ্জায় ভরে ওঠা সেই পরিবেশে আনন্দে মাতেন। কিন্তু যাদের চোখেই আলো নেই, সেই দৃষ্টিহীন (Visually Impaired) শিশুদের কাছে পুজো যেন এক অদৃশ্য শূন্যতা। মণ্ডপে গিয়ে অন্যরা যেমন দেবীকে দেখেন, তারা পারেন না। অথচ ঈশ্বর (God) তো সকলেরই যদি ভক্তির স্পর্শ থাকে, তবে কৃপাও মেলে।

ঠিক এমনই এক ভিন্ন আনন্দের আয়োজন করলেন হুগলির (Hooghly) জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখোপাধ্যায় (Subir Mukhopadhyay)। মহালয়ার (Mahalaya) প্রাক্কালে উত্তরপাড়া মাখলার একটি দৃষ্টিহীন স্কুলের খুদেদের নিয়ে যাওয়া হয় চণ্ডীতলার কুমোরপাড়ায় (Kumartuli of Hooghly)। সেখানে এখনও মৃন্ময়ী দুর্গামূর্তির (Durga Idol Making) গড়ার কাজ চলছে। শিশুরা হাত দিয়ে ছুঁয়ে দেখল মা দুর্গার রূপ মাটির গন্ধে ভরা সেই স্পর্শেই যেন মায়ের মুখ ফুটে উঠল তাদের মনে। চোখ নেই, কিন্তু অনুভব আছে; আর সেই অনুভবেই তারা হয়ে উঠল চক্ষুষ্মান।

আরও পড়ুন:Quasi-Moon: ৬০ বছরের অপেক্ষা শেষ, মিলল পৃথিবীর নতুন ‘মিনি মুন’

এই উদ্যোগের সঙ্গে ছিলেন জেলা জনশিক্ষা অধিকর্তা সুদীপ্তা মজুমদার (Sudipta Majumdar) এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। বাচ্চাদের আনন্দ তখন আর ধরে না কেউ গেয়ে উঠছে গান, কারও মুখে হাসি, কারও চোখে জল। তাদের এই আবেগ দেখে এলাকার মানুষও আবেগে ভেসে যান। বোঝা গেল, দুর্গাপুজো (Durga Puja Festival) কেবল সজ্জা, ঢাক, আরতির মধ্যেই সীমাবদ্ধ নয়, তার গভীর মানবিক দিকও রয়েছে।

এ যেন এক অন্যরকম পুজো যেখানে আলোহীন চোখেও জন্ম নিল অনন্ত আলো। এ পুজো তাদের, যাদের চোখ নেই, অথচ হৃদয় ভরা ভক্তিতে পূর্ণ। এটাই আসল মানবিক উৎসব, যেখানে ঈশ্বরের (Divine Grace) ভাগাভাগি নেই, আছে সবার জন্য এক সমান আনন্দ।