নিউজ পোল ব্যুরো:বিহার ভোটের আগে ফের শিরোনামে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন মোদী (Modi mother controversy)। অভিযোগ উঠেছে, তেজস্বী যাদবের এক সভায় আরজেডি কর্মীরা প্রধানমন্ত্রীর মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং সভার সময় তেজস্বী নিজে ওই কর্মীদের উৎসাহ দিচ্ছিলেন।
আরও পড়ুন:https://thenewspole.com/2025/09/21/rss-centenary-west-bengal-mahalaya-2025/
বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এক ভিডিও পোস্ট করে জানিয়েছেন, ভিডিওতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তেজস্বীর সভার সময় কয়েকজন আরজেডি কর্মী মোদীর মাকে অবমাননাকর ভাষায় গালাগাল করছেন। এর আগে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার সময়ও একই ধরনের অভিযোগ উঠেছিল, কিন্তু সেবার নেতৃত্বস্থানীয় কেউ উপস্থিত ছিলেন না। এবার ঘটনাটি তেজস্বীর সামনেই ঘটেছে বলে বিজেপি দাবি করছে।
রাজনৈতিক মহলে এই ঘটনার তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিজেপির অনেক নেতা ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে তেজস্বীকে তোপ দাগিয়েছেন। কেউ তাঁকে পুরাণের খল চরিত্র কংসের সঙ্গে তুলনা করেছেন, কেউ আবার কালিয়ার সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই বলেন, “তেজস্বী কালিয়ানাগের মতো বিষ ছড়াচ্ছেন। কংসের যা পরিণতি হয়েছিল, ওঁরও তাই হবে। বিহার ভোটের মাধ্যমে এঁদের জবাব দেওয়া হবে।”
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttp://:https://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT
পূর্বপ্রসঙ্গ হিসেবে বলা যায়, রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রার সময়ও প্রধানমন্ত্রী মোদীর মাকে একইভাবে গালিগালাজ করা হয়েছিল। সেবার বিজেপি বিষয়টিকে ভোটের ইস্যু বানিয়েছিল এবং বনধের ডাক দিয়েছিল। খোদ প্রধানমন্ত্রী মোদী তখন বলেন, “আমার মা-কে (Modi mother controversy) যারা গালি দিয়েছে, তাদের আমি ক্ষমা করি, কিন্তু বিহার ক্ষমা করবে না।” এবারও যে এই ঘটনা বিজেপি ভোট ইস্যু হিসেবে ব্যবহার করবে, তা বলার অপেক্ষা রাখে না।
আরজেডি এই ঘটনার পেছনে ষড়যন্ত্র দেখছে। তাদের দাবি, যারা প্রধানমন্ত্রীর মাকে গালাগাল দিয়েছে, তাদের দলের সঙ্গে কোনও সম্পর্ক নেই। তবে বিজেপি এবং বিরোধী রাজনৈতিক মহল তেজস্বীকে সরাসরি দায়ী করে তুলেছেন, যা বিহার ভোটের রাজনৈতিক আবহকে আরও উত্তেজনাপূর্ণ করেছে।
