Zubeen Garg : গুয়াহাটির বিমানবন্দরে শেষবারের জন্য দেখা, কফিন আঁকড়ে স্ত্রীর অঝোরে কান্না

পেজ 3

নিউজ পোল ব্যুরো:এভাবে চলে যাওয়া! এক প্রতিভাবান শিল্পী, যার কণ্ঠে অগণিত মানুষের হৃদয় ভাসতো আনন্দ আর আবেগে, তা মেনে নেওয়া সহজ নয়। গত শুক্রবার সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে জুবিন গর্গের(Zubeen Garg) আকস্মিক মৃত্যু সংবাদে পুরো সঙ্গীতজগৎ স্তম্ভিত। বছর ৫২-এর এই অসমীয়ার প্রিয় শিল্পীর হঠাৎ চলে যাওয়া শোকের ছায়া নেমে আনে সমগ্র অসমে।

আরও পড়ুন:Durga Puja 2025: মহালয়ার সকালে গঙ্গার ঘাটে তর্পণের ঢল, ভিড় সামলাচ্ছে পুলিশ-ড্রোন

শনিবার গভীর রাতে গুয়াহাটি(Guwahati) বিমানবন্দরে কফিনবন্দি দেহ পৌঁছালে, অবিশ্বাসী অনুরাগীরা চমকে ওঠেন। তার স্ত্রী গরিমা সইকিয়া গর্গ কফিন আঁকড়ে ধরে অঝোর ধারায় কাঁদতে থাকেন। শুধু গরিমা নয়, চোখে জল আটকে রাখতে পারছিলেন না অসংখ্য ভক্ত। রাতের অন্ধকারে হয়তো সেই আবেগ অদৃশ্য ছিল, কিন্তু ভোরের আলোয় প্রকাশ পায় মানুষের অকৃত্রিম শোক।

অসমের(Assam) মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা শোক সংবাদ পাওয়ার পর রাজ্যে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। তিনি গায়কের মৃত্যু বিষয়ে বিস্তারিত তদন্তের নির্দেশ দেন এবং ভূমিপুত্রের শেষযাত্রার সূচি নির্ধারণ করেন। রবিবার ভোরে গুয়াহাটি(Guwahati) বিমানবন্দর থেকে অর্জুন ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে দেহ পৌঁছায়। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত জনসাধারণ সেখানে শ্রদ্ধা জানাতে পারবেন। শেষকৃত্য শেষে গায়ক চিরবিদায় নেবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

জুবিন গর্গের(Zubeen Garg) জীবন শুধু গান নয়, মানুষের হৃদয়ে অবিস্মরণীয় ছাপ রেখেছে। তার চিরবিদায় হলেও গান, আবেগ এবং সৃষ্টিশীলতার মাধ্যমে তার শিল্প চিরকাল অমর থাকবে। শিল্পীর মৃত্যু জীবন শেষ করে, কিন্তু শিল্প এবং মানুষের ভালোবাসা চিরকাল বেঁচে থাকে। হাজারো মানুষ গায়কের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভিড় জমিয়েছে। এই দুঃখের দিনে অসম এবং সমগ্র সঙ্গীতজগৎ হারিয়েছে এক প্রতিভাশালী শিল্পীকে। তবে তার গান, আবেগ, এবং স্মৃতিগুলো চিরকাল আমাদের সঙ্গে থেকে যাবে।