Zubeen Garg: জ়ুবিনের মৃত্যুশংসাপত্রে ‘জলে ডুবে’ লেখা, ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় অসম সরকার

পেজ 3 বিজ্ঞান

নিউজ পোল ব্যুরো: অসমের আকাশ যেন আরও ভারী হয়ে উঠেছে। দেশজুড়ে শোকস্তব্ধ সংগীতপ্রেমীরা এখনও মানতে পারছেন না, নেই আর তাঁদের প্রিয় শিল্পী জ়ুবিন গর্গ (Zubeen Garg)। রবিবার সকালে সিঙ্গাপুর (Singapore) থেকে কফিনবন্দি অবস্থায় দেশে ফিরলেন তিনি। গুয়াহাটির (Guahati) রাস্তায় নেমে পড়লেন হাজার হাজার অনুরাগী। চোখের জলে বিদায় জানালেন সেই মানুষটিকে, যাঁর কণ্ঠে মিশে ছিল অসম, বাংলা আর গোটা ভারতের আবেগ।

আরও পড়ুন:Mamata Banerjee: জিএসটি নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ মমতার, “প্রচার ওদের, ক্ষতি আমাদের”

এদিকে জ়ুবিনের (Zubeen Garg) মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা আরও ঘন হচ্ছে। অসম সরকারের হাতে যে মৃত্যুশংসাপত্র পৌঁছেছে, তাতে স্পষ্ট লেখা রয়েছে, গায়কের মৃত্যু হয়েছে ‘জলে ডুবে’। এই তথ্য প্রকাশ্যে আসতেই নতুন করে প্রশ্ন উঠেছে। কারণ সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে এখনও ময়নাতদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট হাতে আসেনি।

অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Hemanta Viswakarma) সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সিঙ্গাপুর হাই কমিশনের তরফে পাঠানো নথিতে ডুবে মৃত্যুর কথা লেখা থাকলেও, এটিকে ময়নাতদন্তের রিপোর্ট বলা যাবে না। তিনি স্পষ্ট করে দেন, মৃত্যুশংসাপত্র এবং ময়নাতদন্তের রিপোর্ট দুটি সম্পূর্ণ আলাদা বিষয়। তাঁর কথায়, “আমরা ইতিমধ্যেই পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্ট চেয়ে পাঠিয়েছি। সমস্ত নথি সিআইডির (CID) হাতে তুলে দেওয়া হবে। রাজ্যের মুখ্যসচিব সিঙ্গাপুর সরকারের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখেছেন, যাতে দ্রুতই রিপোর্ট আমাদের হাতে আসে।”

সরকারি মহল জানাচ্ছে, রিপোর্ট হাতে এলে পরবর্তী পদক্ষেপ ঠিক হবে। আপাতত সবার অপেক্ষা সেই সরকারি নথির জন্য, যা বলবে কেন অকালে নিভে গেল এই সংগীত তারকার (Zubeen Garg) জীবনপ্রদীপ। অসম (Assam) থেকে দেশজুড়ে যে শোকের আবহ ছড়িয়ে পড়েছে, তার সাক্ষী হচ্ছে সোশ্যাল মিডিয়াও। ভক্ত থেকে সহশিল্পী, সকলেই স্মরণ করছেন জ়ুবিন গার্গকে (Zubeen Garg)। তাঁর কণ্ঠের যাদু, মঞ্চে তাঁর উপস্থিতি, সিনেমার পর্দায় কিংবা অডিও ক্যাসেটের যুগে তাঁর গান সবই যেন হয়ে উঠেছে আজ এক অনুপম স্মৃতি। প্রশ্নের পাহাড়ের মধ্যে একটাই বাস্তব অসমের পুত্র, গানের জাদুকর আর ফিরবেন না। তবে তাঁর রেখে যাওয়া অসংখ্য সৃষ্টি প্রজন্মের পর প্রজন্মকে মনে করিয়ে দেবে, তিনি চিরকাল বেঁচে থাকবেন গানের সুরে, গানের কথায়, আর তাঁর ভক্তদের হৃদয়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole