Kitchen Tips: ব্যস্ত জীবনে ফ্রিজই ভরসা, কী ভাবে রাখলে খাবার থাকবে টাটকা? জেনে নিন

oftbeat অফবিট

নিউজ পোল ব্যুরো: আধুনিক ব্যস্ত জীবনে প্রতিদিন নতুন করে রান্না করা অনেক সময়ই সম্ভব হয়ে ওঠে না। সংসার, অফিস, পরিবারের নানা দায়িত্ব সামলে রান্না সামলানো বেশ কঠিন। এই সময়ের সবচেয়ে বড় সহায় ফ্রিজ। একবার রান্না করে বা আধ রান্না করে ফ্রিজে রেখে দিলে প্রয়োজনে দ্রুত গরম করে খাওয়া যায়। তবে খাবার সংরক্ষণেরও কিছু নিয়ম রয়েছে। ভুলভাবে রাখলে খাবার যেমন দ্রুত নষ্ট হয়, তেমনই স্বাদও হারায়। তাই বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সহজ (Kitchen Tips) মেনে চললেই খাবার দীর্ঘ সময় টাটকা রাখা সম্ভব।

আরও পড়ুন:Subhashree Ganguly: ধুতি-পাঞ্জাবিতে ইউভানের পুজোর শুরু, মঞ্চে ‘বান্ধবী’কে নিয়ে নাচে মাত খুদে

যেমন রান্না করা ডাল, রাজমা বা চানা মশলা ফ্রিজে রাখার আগে অবশ্যই ঘরের তাপমাত্রায় নামিয়ে নিতে হবে। তারপর কাচের বায়ুনিরোধী কৌটোয় ভরতে হবে। উপর থেকে ধনেপাতা বা পেঁয়াজকুচি ছড়িয়ে রাখলে খাবার দ্রুত নষ্ট হতে পারে, তাই এগুলি খাওয়ার আগে গরম করার পর যোগ করাই সঠিক। শুকনো তরকারি যেমন আলু-কপি, ঢেঁড়স, গাজর বা কড়াইশুঁটি ফ্রিজে কয়েক দিন ভালো থাকে। এগুলি সংরক্ষণের ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। এই ধরনের সহজ নিয়ম আসলে কার্যকরী (Kitchen Tips) যা প্রতিদিনের রান্নাঘরের কাজকে সহজ করে তোলে।

চালের ভাত, পোলাও বা জিরা-রাইস ফ্রিজে রাখার ক্ষেত্রে ঢাকা দেওয়া পাত্র ব্যবহার করতে হবে। খাওয়ার সময় সামান্য জল ছিটিয়ে গরম করলে আগের মতো নরম থাকবে। অন্যদিকে রুটি, পরোটা বা থেপলা ফয়েল পেপারে মুড়ে জিপলক পাউচে রেখে দিলে ১০-১৫ দিন পর্যন্ত ভালো থাকে। তবে পনির, দই-ভিত্তিক তরকারি বা ভাজা খাবার ফ্রিজে রাখলে স্বাদ নষ্ট হয়ে যায়। শিঙাড়া বা পকোড়া পরে গরম করলেও টাটকা স্বাদ আর ফেরানো যায় না।

খাবার সংরক্ষণের জন্য উপযুক্ত পাত্রও জরুরি। সস্তার প্লাস্টিক বা আঢাকা পাত্রে রাখলে খাবার দ্রুত নষ্ট হয়। কাচ বা বিপিএ মুক্ত প্লাস্টিকের ঢাকা দেওয়া কৌটো সবচেয়ে নিরাপদ। পাশাপাশি খাবার বড় পাত্রে না রেখে ভাগ করে সংরক্ষণ করাই ভালো। এতে প্রয়োজন অনুযায়ী অল্প করে বের করা যায় এবং বাকি অংশ অক্ষত থাকে। আধুনিক ব্যস্ত জীবনে সময় বাঁচানোর জন্য এই ছোট ছোট (Kitchen Tips) হয়ে উঠছে অত্যন্ত প্রয়োজনীয়, যা স্বাস্থ্যকর জীবনযাপনের অন্যতম সহায়ক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole