নিউজ পোল ব্যুরো: নিশ্ছিদ্র নিরাপত্তা ভেঙে রেলস্টেশনে ভয়াবহ হামলা। ফের ইউক্রেনের (Ukraine) বুকে রক্তাক্ত ইতিহাসের নতুন অধ্যায়। শনিবার উত্তর ইউক্রেনের সুমি অঞ্চলের এক ব্যস্ত রেল স্টেশনে ভয়ঙ্কর ড্রোন হানা (Drone Attack) চালিয়েছে রাশিয়া (Russia)। একাধিক ড্রোন আচমকা আছড়ে পড়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের উপর, মুহূর্তে আগুনে ঘিরে যায় গোটা ট্রেনটি। এই নারকীয় ঘটনায় এখনও পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর মিলেছে, আহত বহু। রুশ বাহিনীর এই বর্বর আক্রমণ ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে ইউক্রেনের (Ukraine) প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একে সরাসরি “অসভ্যতা” বলে আখ্যা দিয়েছেন।
আরও পড়ুন: Japan: জাপানের ইতিহাসে নতুন সূর্যোদয়, প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
জেলেনস্কি তার এক্স (প্রাক্তন টুইটার) হ্যান্ডেলে হামলার একটি মর্মান্তিক ভিডিও শেয়ার করেন। তাতে স্পষ্ট দেখা যাচ্ছে, পুরো ট্রেনটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কালো ধোঁয়ার চাদরে ঢেকে আছে গোটা স্টেশন, আগুনে জ্বলছে চারদিক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ট্রেনের ভিতরে বহু মানুষ ছিলেন, যারা আগুনে পুড়ে মারা যান। জরুরি পরিষেবার দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও প্রাণহানি রোখা যায়নি।
এখনও পর্যন্ত হতাহতের নির্দিষ্ট সংখ্যা না মিললেও পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ। স্টেশনটির পরিকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলা একদিকে যেমন ইউক্রেনের নাগরিকদের মধ্যে আতঙ্ক বাড়িয়েছে, তেমনই আন্তর্জাতিক স্তরে রাশিয়ার বিরুদ্ধে চাপও বৃদ্ধি করছে।
এদিকে, এই ঘটনার পর নতুন করে আলোচনায় এসেছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। জানা গিয়েছে, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ থামাতে ফের ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন জেলেনস্কি। আলোচনায় মূল বিষয় হবে, ইউক্রেনের (Ukraine) নিরাপত্তা, রাশিয়ার উপর আরও কড়া নিষেধাজ্ঞা, এবং যুদ্ধবিরতির সম্ভাবনা। কিয়েভের কড়া বার্তা, মস্কো যদি যুদ্ধ বন্ধ না করে, তাহলে আন্তর্জাতিক মহলকে রাশিয়ার বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নিতেই হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
