Air Force Day: এয়ারফোর্স ডে-তে কেবল আকাশেই নয়, ডিনার টেবিলেও ‘সার্জিক স্ট্রাইক’!

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ভারতীয় বায়ুসেনা (Indian Air Force) তাদের ৯৩তম প্রতিষ্ঠা দিবসে (Air Force Day) শুধু আকাশেই নয়, ‘মেনু’তেও পাকিস্তানকে (Pakistan) টার্গেট করল আর তাতেই সোশ্যাল মিডিয়ায় ঝড়! ৮ অক্টোবর আয়োজিত এয়ার ফোর্স ডে (Air Force Day) ডিনারে পরিবেশিত হয় এক অনন্য বার্তা-বাহী মেনু, যেখানে প্রতিটি পদ ছিল পাকিস্তানের সেই স্থানগুলোর নামে, যেগুলিতে ভারতীয় বায়ুসেনা সম্প্রতি অপারেশন চালিয়েছে। মেনুতে (Air Force Day) চোখ রাখলেই বোঝা যায়, কূটনৈতিক বার্তা কীভাবে সৃজনশীলতায় রূপ নেয়।উদাহরণস্বরূপ, খাবারের তালিকায় ছিল

‘রাওয়ালপিন্ডি চিকেন টিক্কা মশলা’

‘সারগোধা ডাল মাখনি’

‘বাহাওয়ালপুর নান’

এবং ডেজার্টে ছিল ‘বালাকোট তিরামিসু’ ও ‘মুজাফফরাবাদ কুলফি ফালুদা’।

আরও পড়ুন: Karnataka: সরকারি মঞ্চে কোরান পাঠ! কর্নাটকে ধর্মীয় সম্প্রীতি না রাজনৈতিক কৌশল?

এই সব স্থান ভারতের প্রতিরক্ষা অভিযানের চিহ্ন বহন করে — একাধিক পাক জঙ্গি ঘাঁটি যেখানে গুঁড়িয়ে দিয়েছিল ভারতীয় বাহিনী। প্রসঙ্গত, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তান-সমর্থিত জঙ্গিদের হাতে পর্যটক হত্যার ঘটনার পরে ৬ মে ও ১০ মে ভারত চালায় পাল্টা প্রতিশোধমূলক হামলা। বাহাওয়ালপুর, মুরিদকে, সারগোধা সহ একাধিক পাক ঘাঁটি ধ্বংস হয়। এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিং নিজে জানান, ওই অভিযানে পাকিস্তানের এফ-১৬, জেএফ-১৭ যুদ্ধবিমান সহ অন্তত ৫টি জেট গুঁড়িয়ে দেওয়া হয়।

তিনি বলেন, “পাকিস্তানের রাডার থেকে হ্যাঙ্গার, রানওয়ে থেকে কন্ট্রোল সেন্টার সবকিছু লক্ষ্য করে নিখুঁত আঘাত হেনেছে ভারত। এমনকি ৩০০ কিলোমিটার দূরের SIGINT এবং AEW&C প্ল্যাটফর্মও ধ্বংস করা হয়েছিল।” এতদিন ‘সার্জিক স্ট্রাইক’ ছিল অপারেশনের ভাষা। এবার তা মার্কিন স্টাইলে পরিণত হলো একটি ‘কুলিনারি বার্তায়’।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole