Narendra Modi: গাজা শান্তি সম্মেলনে মোদীকে আমন্ত্রণ ট্রাম্পের, শুল্ক-ভিসার দ্বন্দ্ব পেরিয়ে কূটনৈতিক বার্তা

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: মধ্যপ্রাচ্যের শান্তি আলোচনা মঞ্চে ভারতের গুরুত্ব আবারও স্পষ্ট। গাজার যুদ্ধবিরতি নিয়ে আয়োজিত শান্তি শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) আমন্ত্রণ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাতাহ আল-সিসি। সোমবার মিশরের শার্ম আল-শেখে এই বহুপাক্ষিক সম্মেলন বসছে, যেখানে ২০টিরও বেশি দেশের রাষ্ট্রনেতারা অংশ নেবেন।

আরও পড়ুন: Mamata Banerjee North Bengal visit:‘ওরা না থাকলে অনেকেই বিপদে পড়ত’—উত্তরবঙ্গের দুর্যোগে সাহায্যকারী ৮ জনকে পুরস্কৃত করলেন মুখ্যমন্ত্রী!

গত কয়েক বছর ধরেই ভারত-মার্কিন সম্পর্কে টানাপোড়েনের প্রেক্ষাপট ছিল স্পষ্ট। বিশেষ করে উচ্চ শুল্ক আর এইচ১বি ভিসার বিধিনিষেধ ঘিরে। তবে এ আমন্ত্রণ কূটনৈতিক সংকেত দিচ্ছে যে, সেই উত্তেজনার কালো ছায়া এখন অনেকটাই কেটে এসেছে। ট্রাম্প-মোদী (Narendra Modi) সম্পর্কের নতুন পর্ব শুরু হওয়ার ইঙ্গিত মিলছে এই সম্মেলনের মাধ্যমে।

বিশেষজ্ঞদের মতে, এই আমন্ত্রণ শুধু প্রতীকী নয়,ভারতের আন্তর্জাতিক অবস্থান এবং মধ্যপ্রাচ্যে তার সম্ভাব্য প্রভাবকেও স্বীকৃতি দিল হোয়াইট হাউস (White House) ও কায়রো। যদিও এখনও সরকারিভাবে জানা যায়নি, মোদী (Narendra Modi). এই সম্মেলনে উপস্থিত থাকবেন কি না, তবে সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না নয়াদিল্লি।

গাজা যুদ্ধবিরতির অংশ হিসেবে ইজরায়েল (Israel) ইতিমধ্যেই কিছু এলাকা থেকে সেনা সরিয়ে নিয়েছে। বহু বাসিন্দা ফিরতে শুরু করেছেন তাদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া ঘরে। ট্রাম্প এই অগ্রগতি ‘শান্তির পথে বড় পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করেছেন এবং সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একাধিক বার্তায় এর প্রশংসাও করেছেন। মোদীও ফোনে ট্রাম্পকে এই প্রচেষ্টার জন্য অভিনন্দন জানিয়েছেন।

তবে চুক্তির সবচেয়ে বিতর্কিত অংশ, হামাসকে গাজা ছাড়ার শর্তনিয়ে আপত্তি তুলেছে সংগঠনটি। একে ‘অযৌক্তিক’ বলে জানিয়েছে হামাস, যার ফলে চুক্তির ভবিষ্যৎ আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে সম্ভাব্য উপস্থিতি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং আন্তর্জাতিক শান্তি উদ্যোগেও ভারতের সক্রিয় ভূমিকা তুলে ধরতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole