নিউজ পোল ব্যুরো: ইস্টবেঙ্গলের জাপানি স্ট্রাইকারকে কি আইএফএ শিল্ডে নামধারীর (Hiroshi registration) বিরুদ্ধে খেলতে দেখা যাবে? এই প্রশ্নই ঘুরছে লাল হলুদ সমর্থকদের মধ্যে। তবে তার উত্তর পাওয়ার জন্য মঙ্গলবার পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের। কারণ ইস্টবেঙ্গলের (East Bengal) ষষ্ঠ বিদেশি হিরোশি ইবুসুকির রেজিস্ট্রেশন (Registration) এখনও হয়নি। তার আইটিসি (ITC) না আসায় তাকে রেজিস্ট্রেশন করাতে পারেনি লাল হলুদ ক্লাব। তার পুরোনো ক্লাব অবলুপ্ত হয়ে যাওয়ায় আইটিসি নিয়ে অল্প জটিলতা তৈরি হয়েছে। সোমবার এই জটিলতা যদি না কাটে, মঙ্গলবার তাকে নামধারীর বিরুদ্ধে দেখা যাবে ন। তবে কোচ অস্কার ব্রুজোঁ আশাবাদী। তিনি মনে করেন দ্রুত এই জটিলতা কেটে যাবে।

আই লিগের (I League) ক্লাব হলেও নামধারীকে বেশসমীহই করিছেন কোচ অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon। আই লিগের ক্লাব হলেও নামধারী এফসিকে হাল্কা ভাবে নিতে নারাজ ইস্টবেঙ্গল। অস্কার মনে করেন, যে কোনও সময় বিপদ হয়ে যেতে পারে। তাই ফুটবলারদের সতর্ক থাকার পরামর্শ অস্কারের। তবে দলে নেই দুই তারকার। প্রভাত লাকরা এবং রামসাঙ্গাকে ছাড়াই এই ম্যাচে খেলতে হবে ইস্টবেঙ্গলকে।
আরও পড়ুন:Human Genome: শুধু বুদ্ধি নয়, মানসিক ব্যাধিও এসেছে প্রাচীন পূর্বপুরুষদের থেকেই

অনুশীলনে মূলত দলের আক্রমণভাগের উপরেই জোর দিতে দেখা গিয়েছে ইস্টবেঙ্গলের হেড কোচ অস্কার ব্রুজোকে। শুরুতে শারীরিক এবং পাসিং অনুশীলনের পর, দুটি দলে ভাগ করে অনেকটা সময় অনুশীলন করিয়েছেন অস্কার। যা বোঝা গেছে, তাতে নামধারী ম্যাচে দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যেখানে রক্ষণে হয়ত ফিরতে চলেছে কেভিন সিবিলে। তাঁর সঙ্গে জুটি বাঁধতে পারেন লালচুংনুঙ্গা। দুই সাইডব্যাক শুরু করতে পারেন জয় গুপ্তা এবং মহম্মদ রাকিপ। মাঝমাঠে সউন ক্রেসপোর জায়গায় ফিরতে পারেন জিকশন সিং। তাঁর সঙ্গে শুরু করতে পারেন মিগুয়েল এবং মহম্মদ রাশিদ। বাম প্রান্তে বিপিন সিংকে রেখে ভা প্রান্তে হয়ত সায়ন বন্দোপাধ্যায়কে দিয়ে শুরু করতে পারেন অস্কার। আক্রমণে থাকবেন হামিদ আহাদাদ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
