নিউজ পোল ব্যুরো: রহস্য ও রোমাঞ্চ (Thriller Series) সব সময়েই বাঙালির দুর্বলতা। যতই সময় এগিয়ে যাক, রহস্যঘেরা গল্পের প্রতি এই ভালোবাসা একটুও কমেনি। সেই ধারাকেই আরও একবার প্রমাণ করে দিচ্ছে জনপ্রিয় সিরিজ কালরাত্রি। বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার আসছে এর দ্বিতীয় সিজন কালরাত্রি ২ (Kaalratri Season 2)। নতুন রহস্য, নতুন টানটান উত্তেজনার (Suspense & Mystery) হাত ধরে ফের পর্দায় ফিরছেন দর্শকের প্রিয় অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu)।
সৌমিতৃষা নিজের সোশ্যাল মিডিয়ায় (Social Media) নিজেই শেয়ার করলেন শুটিং ফ্লোর থেকে এক ঝলক। ক্যাপশনে লিখলেন, “আমি জানি আমার দর্শক-অনুরাগীরা অপেক্ষা করে আছেন। আপনাদের ভালোবাসাতেই আমি ধীরে ধীরে সুস্থ হচ্ছি এবং আবার আগের ছন্দে ফিরছি। কাজে ফেরা আমার কাছে নতুন শক্তি পাওয়ার মতো। প্রার্থনা করবেন।” হাতে ক্ল্যাপস্টিক নিয়ে হাসিমুখে সেই ছবিতে স্পষ্ট ছিল, বিরতির পর নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি।

এই সিরিজের শুটিং শুরু হওয়ার খবর এর আগেই জানিয়েছিলেন পরিচালক অয়ন চক্রবর্তী (Ayan Chakraborty)। সেই সময় থেকেই দর্শকের মনে জেগেছিল আশার আলো পছন্দের ‘মিঠাইরানি’ ফিরছেন অভিনয়ে। শারীরিক সমস্যার কারণে বেশ কিছুদিন ধরে অভিনয় জগৎ থেকে দূরে ছিলেন সৌমিতৃষা। পিঠের হাড়ের সমস্যায় (Back Injury) মারাত্মক যন্ত্রণায় ভুগতে হয়েছিল তাকে, যার জেরেই কিছুদিনের জন্য বিরতি নিতে বাধ্য হয়েছিলেন অভিনেত্রী। অবশেষে সুস্থ হয়ে তিনি আবার ফিরেছেন নিজের সবচেয়ে প্রিয় জায়গায় ক্যামেরার সামনে (Shooting Set)।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
‘কালরাত্রি ২’ সিরিজে সৌমিতৃষার পাশাপাশি থাকছেন আরও বহু জনপ্রিয় মুখ রূপাঞ্জনা মিত্র, দেবেশ চট্টোপাধ্যায়, ইন্দ্রাশিস রায়, অনুজয় চট্টোপাধ্যায় ও সৈরিতি বন্দ্যোপাধ্যায় (Star Cast)। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত প্রথম সিজনের বিপুল সাফল্যের পর দ্বিতীয় সিজন নিয়ে দর্শকের প্রত্যাশা আরও অনেক বেশি। রহস্যঘেরা এই কাহিনি নিয়ে জল্পনা তুঙ্গে। রোমাঞ্চে ভরপুর এই সিরিজ (Bengali Thriller Web Series) এবার নতুন মোড় নিতে চলেছে। এবারও থাকবে টানটান উত্তেজনা, ধোঁয়াশা, অজানা রহস্য, এবং অপ্রত্যাশিত মোড়। আগামী দিনে কবে মুক্তি পাবে সেই তারিখ এখনও ঘোষণা করা না হলেও, এই মুহূর্তে গোটা টিম ব্যস্ত শুটিংয়ে। দর্শক অধীর আগ্রহে অপেক্ষা করছেন কবে আবার পর্দায় দেখা মিলবে তাদের প্রিয় অভিনেত্রী সৌমিতৃষার। স্পষ্ট, নতুন সিজনে রহস্যের জাল ছিঁড়ে বেরিয়ে আসবে আরও এক রোমাঞ্চকর গল্প। (OTT Release, Bengali Web Series Update)।
