Operation Blue Star: অপারেশন ব্লু স্টার ছিল ‘ভুল সিদ্ধান্ত’, ইন্দিরার মৃত্যুর দায় শুধুমাত্র তার একার নয়, বললেন পি চিদম্বরম

দেশ

নিউজ পোল ব্যুরো: ভারতের রাজনীতিতে ১৯৮৪ সাল এক গভীর দাগ রেখে গেছে। সেই বছরের জুন মাসে ঘটে যাওয়া অপারেশন ব্লু স্টার (Operation Blue Star) ও পরবর্তী ঘটনার মূল্য ভারতীয় রাজনীতি ও সমাজকে বহুদিন পর্যন্ত বহন করতে হয়েছে। সম্প্রতি এক বই প্রকাশ অনুষ্ঠানে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম (P Chidambaram) এই অভিযানের পরিণতি ও সিদ্ধান্ত প্রক্রিয়া নিয়ে মুখ খুললেন।

আরও পড়ুন: Suvendu Adhikari security:খগেন-শঙ্কর আক্রান্ত হওয়ার পর দিল্লির নড়াচড়া! শুভেন্দুর সর্বভারতীয় নিরাপত্তা বাড়াচ্ছে শাহের মন্ত্রক

চিদম্বরম স্পষ্ট ভাষায় বলেন, “অপারেশন ব্লু স্টার (Operation Blue Star) ছিল একটি ভুল সিদ্ধান্ত। যদিও তা ইন্দিরা গান্ধীর (Indira Gandhi) নির্দেশে হয়েছিল, তবুও সেটি ছিল না একক রাজনৈতিক সিদ্ধান্ত। সেনাবাহিনী, পুলিশ এবং গোয়েন্দা সংস্থাগুলির সম্মিলিত মতেই সেই পরিকল্পনা নেওয়া হয়েছিল।” তিনি আরও বলেন, “এই সভায় প্রাক্তন সেনা আধিকারিকরাও উপস্থিত। আমি কাউকে আঘাত করতে চাই না, তবে বাস্তব বলতেই হবে ঐ অপারেশনটি যেমনভাবে চালানো হয়েছিল, তা ঠিক ছিল না। পরবর্তী সময়ে দেখা গেছে, সেনা মোতায়েন ছাড়াও স্বর্ণমন্দিরের পরিস্থিতি সামাল দেওয়া যেত।”

চিদম্বরমের মতে, ইন্দিরা গান্ধীকে অপারেশন ব্লু স্টারের ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হয়েছে নিজের জীবন দিয়ে। তবে তিনি জোর দিয়ে বলেন, “এই সিদ্ধান্তের দায়ভার একা ইন্দিরা গান্ধীর নয় এটি ছিল প্রশাসনিক, সামরিক ও গোয়েন্দা বিভাগের সম্মিলিত সিদ্ধান্ত।” প্রসঙ্গত, ১৯৮৪ সালের জুন মাসে অমৃতসরের স্বর্ণমন্দিরে খলিস্তানপন্থী জার্নেল সিং ভিন্ডরানওয়ালের নেতৃত্বে বিচ্ছিন্নতাবাদীরা আশ্রয় নেয়। তাদের দমন করতেই ৩ জুন শুরু হয় অপারেশন ব্লু স্টার (Operation Blue Star), যা ৮ জুন শেষ হয়। এই অভিযানে বহু মানুষের মৃত্যু হয় এবং গুরুদ্বারটির ব্যাপক ক্ষতি হয়। এরপরই, ৩১ অক্টোবর ইন্দিরা গান্ধীকে হত্যা করেন তার দুই শিখ দেহরক্ষী, যার ফলে দেশজুড়ে ছড়িয়ে পড়ে ভয়াবহ শিখবিরোধী দাঙ্গা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole