নিউজ পোল ব্যুরো: ২০২৬ সালে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026) থাকায় এগিয়ে আনা হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE)। এ বছর থেকেই নতুন (Semester System) পদ্ধতিতে পরীক্ষা দেবে দ্বাদশ শ্রেণির পড়ুয়ারা। কিন্তু সময় হাতে কম থাকায় পাঠ্যক্রম (Syllabus Completion) শেষ করা নিয়ে উদ্বেগ বাড়ছে শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে। তাই পুজোর ছুটিতেই বহু স্কুল শুরু করে দিয়েছে অনলাইন ক্লাস (Online Learning)।
আরও পড়ুন:Human Genome: শুধু বুদ্ধি নয়, মানসিক ব্যাধিও এসেছে প্রাচীন পূর্বপুরুষদের থেকেই
উচ্চ মাধ্যমিকের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ (Exam Schedule 2026) থেকে। হাতে মাত্র তিন মাস সময় থাকলেও টানা অফলাইন ক্লাস করানো সম্ভব নয় বলে মনে করছেন শিক্ষকরা। শিক্ষা সংসদ (West Bengal Council of Higher Secondary Education) আপাতত পাঠ্যক্রম কমানোর পথে হাঁটছে না। ফলে শিক্ষার্থীদের ভরসা একমাত্র অনলাইন পড়াশোনা।

উত্তর কলকাতার পার্ক ইনস্টিটিউশন স্কুলে (Park Institution School) ইতিমধ্যেই ১০ অক্টোবর থেকে অনলাইন ক্লাস শুরু হয়েছে। স্কুলের কম্পিউটার শিক্ষক সঞ্জয় ঘোষ জানান, “সময় কম, তাই সিদ্ধান্ত হয়েছে অনলাইনে ক্লাস করানোর। এতে অন্তত পড়ুয়ারা এগিয়ে থাকতে পারবে।” অন্যদিকে, অভিভাবকদের একাংশ পাঠ্যক্রম হালকা করার অনুরোধ জানালেও শিক্ষা সংসদ স্কুলগুলিকে নিজস্বভাবে অনলাইন ক্লাস চালিয়ে যেতে বলেছে। নারায়ণদাস বাঙ্গুর স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া বলেন, “অনলাইন ক্লাস বাধ্যতামূলকভাবে শুরু করতে হয়েছে, তবে প্র্যাকটিক্যাল ক্লাস (Practical Classes) নেওয়া যাচ্ছে না। স্কুল খুললেই তা নেওয়া হবে।” তবে অনেক স্কুলের দাবি, অনলাইন ক্লাসে পড়ুয়াদের আগ্রহ কমছে। অনলাইন ক্লাসের অভ্যাস তৈরি হলে আবার সশরীরে ক্লাসে অনীহা দেখা দেয়। পাশাপাশি, পরীক্ষায় বসার জন্য উপস্থিতির হার (Attendance Percentage) বজায় রাখাও চ্যালেঞ্জ হয়ে উঠছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এছাড়াও প্রযুক্তিগত সমস্যাও বড় বাধা। সব পড়ুয়ার বাড়িতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট (Internet Connectivity) থাকে না, অনেক সময় ডিভাইসের ব্যাটারি (Battery Backup) শেষ হয়ে যায়। ফলে পুজোর ছুটিতে সপ্তাহে দু’-তিন দিন, আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা অনলাইন ক্লাস করানো হচ্ছে।
যাদবপুর বিদ্যাপীঠের (Jadavpur Vidyapith) প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, “ছুটি শেষে অতিরিক্ত ক্লাস (Extra Classes) নেওয়া হবে। প্রয়োজনে শিক্ষার্থীরা শিক্ষকদের ফোনে যোগাযোগ করে সমস্যার সমাধান করতে পারবে। তবে সমস্যা এখানেই শেষ নয়। নভেম্বরের ৩ তারিখ থেকে মাধ্যমিকের টেস্ট (Madhyamik Test Exam) শুরু হয়ে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। তার পর ডিসেম্বরে পঞ্চম থেকে নবম শ্রেণির পর্যায়ক্রমিক পরীক্ষা (Periodic Test) থাকায় স্কুলের নিয়মিত পড়াশোনা ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে।
