*তোমার বাবার জন্ম সার্টিফিকেট আগে দেখাও,না দেখাতে পারলে বাংলাদেশ যাও। ঠিক এই ভাষায় বেনজির আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ লাহা। সঙ্গে জুড়ে দিলেন– বিজেপির জন্ম ৭৮ এর পরে,তাই SIR করে তাড়াতে হলে আগে বিজেপিকে এবং শুভেন্দুকে তাড়াতে হবে। আজ এই বিস্ফোরক ঘোষণা বিজয়া সম্মিলনীরর মঞ্চ থেকে।
পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মিলনিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস মুখপাত্র সুদীপ লাহা। সেই বিজয়া সম্মিলনী মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী কে বেনজির আক্রমণ করেন সুদীপ।শুভেন্দু অধিকারীর নতুন নাম হাম্পিং ডাম্পিং বলে মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র সুদীপ রাহা। পাশাপাশি তিনি আরও বলেন, শুভেন্দু অধিকারী, পূর্ব মেদিনীপুরের যেখানেই দাঁড়াবেন সেখানেই ওঁকে হারাব। বাংলায় থেকে আর খাতা খুলতে হবেনা বিজেপিতে,২০২৬ সালে পূর্ব মেদিনীপুর জেলায় যাতে বিজেপির ঝান্ডা লাগানোর লোক না পায় তার জন্য এক হয়ে লড়তে হবে। বিজেপির ঝান্ডা থাকবেনা। বাংলায় নাকি NRC হবেনা SIR হবে। আর গতকাল হাম্পিং ডাম্পিং বলেছেন এক কোটি লোকের নাম বাদ যাবে। আরে আগে বলি তোমার বাবার জন্ম সার্টিফিকেটটা আগে দেখাও। যদি না দেখাতে পারো তাহলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশে চলে যাও। শুভেন্দু অধিকারীকে SIR করে মেদিনীপুর থেকে বার করে বাংলাদেশে পাঠাও। আটাত্তরের পরে যদি কাউকে পশ্চিমবঙ্গ থেকে তাড়াতে হয়, তবে ভারতীয় জনতা পার্টিকে আগে তাড়াতে হবে। কারণ বিজেপি পার্টির জন্ম ‘৭৮ সালের পরে।
[আরও পড়ুন] http://রাত নামলেই নারীর স্বাধীনতা গৃহবন্দি? সৌগতের মন্তব্যে ঘনাচ্ছে বিতর্কের মেঘ
বাংলায় SIR নিয়ে যতটা উৎসাহিত বঙ্গ বিজেপি ঠিক ততটাই বিরোধী ভূমিকায় তৃণমূল। একদিকে ভোটের আগে নিজেদের মাটি শক্ত করতে প্রতিটি ব্লকে বিজয়া সম্মিলনীর আয়োজন করে জনসংযোগের কাজটা মসৃণ করার চেষ্টা করছে তৃণমূল। বাংলায় NRC চালু করতে দেননি তৃণমূল সরকার। ঘুরিয়ে নাক দেখানোর মত কেন্দ্রের চাপিয়ে দেওয়া SIR। সেই অভিযোগ এনে তৃণমূল নেতৃত্ব প্রথম থেকে SIR -র বিরোধিতা করে আসছে। এদিনের বিজয়া সম্মিলনী থেকেও সেই একই সুর শোনা গেল পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া ব্লক তৃণমূল কংগ্রেস আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানেও ।
