Bhai dooj : ৫ হাজার টাকার মধ্যে কালীপুজো-ভাইফোঁটার জন্য সেরা গ্যাজেট উপহার আইডিয়া

অন্যান্য লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: হাতে গোনা আর কয়েকটা দিন। সামনেই কালীপুজো(Kali Puja 2025) ও ভাইফোঁটা (Bhai Dooj) এই সময়টাতেই ভাই বা দাদাকে (Brother Gift) কী উপহার দেবেন, সেই নিয়ে দিদিদের (Sister Gift Ideas) ব্যস্ততা তুঙ্গে। উৎসবের মরশুম মানেই আনন্দ, আর এই আনন্দের অন্যতম অংশ হচ্ছে প্রিয়জনকে মন মতো উপহার দেওয়া। কিন্তু উপহার বাছার সময় অনেক সময়েই একটা গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখতে হয়—তা হল বাজেট (Budget Friendly Gifts)। আপনার ভাই বা দাদা যদি গেজেটপ্রেমী (Gadget Lover Brother) হয়ে থাকে, তবে এই সময়টায় বাজারে রয়েছে দারুণ সব নতুন নতুন অপশন, যা দিয়ে সহজেই মুগ্ধ করে দিতে পারেন তাঁকে।

আরও পড়ুন:WBCHSE students: উত্তরবঙ্গের বন্যায় নষ্ট নথি, বিনামূল্যে দেওয়া হবে প্রতিলিপি! আশার আলো উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের জন্য

পাঁচ হাজার টাকার মধ্যে (Under ₹5000 Gift Ideas) এখন এমন সব স্মার্ট গ্যাজেট (Smart Gadgets) পাওয়া যায় যা দেখতে যেমন আকর্ষণীয়, ব্যবহারেও ততটাই কার্যকরী। যেমন ধরুন, স্মার্টওয়াচ (Smartwatch), ব্লুটুথ স্পিকার (Bluetooth Speaker), পাওয়ার ব্যাঙ্ক (Power Bank), স্মার্ট ট্র্যাকার (Smart Tracker), এমনকি গেমিংয়ের ছোট ছোট গেজেট (Gaming Gadgets) পর্যন্ত। চাইলে উপহার দিতে পারেন একটি ভালো মানের গার্মেন্ট স্টিমার (Garment Steamer)–ও। আর যদি বাজেট একটু বেশি থাকে, তাহলে সদ্য বাজারে আসা নতুন স্মার্টফোন (New Smartphone) হতে পারে সেরা উপহার।উৎসবের এই সময়টায় ই-কমার্স সংস্থাগুলি (E-commerce Offers) দিচ্ছে একাধিক অফার ও ডিসকাউন্ট (Festive Discounts)। বিভিন্ন ব্যাংক কার্ডে থাকছে অতিরিক্ত ছাড়ও (Card Offers)। তাই শেষ মুহূর্তে দৌড়োদৌড়ি না করে এখনই অনলাইনে কেনাকাটা (Online Shopping) করে ফেললেই মেলে যেতে পারে সেরা ডিল (Best Deal)।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এখন প্রশ্ন হল, পাঁচ হাজার টাকার মধ্যে কোন কোন স্মার্টওয়াচ কিনতে পারেন? বাজারে এই মুহূর্তে জনপ্রিয় কিছু মডেল (Popular Smartwatch Models) হল— Samsung Galaxy Fit3, CMF by Nothing Watch Pro, Redmi Watch Move, Boat Ultima Ember এবং Fastrack Revoltt FS1 Pro। এগুলি দেখতে স্টাইলিশ (Stylish Design), ব্যাটারি ব্যাকআপও ভালো (Battery Backup), আর স্বাস্থ্য ট্র্যাকিং ফিচার (Health Tracking Features)–ও যথেষ্ট উন্নত মানের। একইভাবে যদি ভাইয়ের জন্য ইয়ারবাড (Wireless Earbuds) বা নেকব্যান্ড (Neckband) কিনতে চান, তাহলেও বাজারে চমৎকার কিছু অপশন রয়েছে। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল OnePlus Nord Buds 3, Realme T200 Lite, CMF Buds, OnePlus Bullets Z2 Neckbands এবং CMF Neckband Pro। এগুলির সাউন্ড কোয়ালিটি (Sound Quality) ভালো, ব্যাটারি লাইফ (Battery Life) দীর্ঘস্থায়ী এবং দামও বাজেটের মধ্যে।

তাই এই কালীপুজো ও ভাইফোঁটায় প্রিয় ভাইয়ের মুখে হাসি ফোটাতে আর দেরি কেন? পছন্দের গ্যাজেট বেছে নিন এখনই এবং উৎসবকে করে তুলুন আরও আনন্দময়।