WBCHSE students: উত্তরবঙ্গের বন্যায় নষ্ট নথি, বিনামূল্যে দেওয়া হবে প্রতিলিপি! আশার আলো উচ্চ মাধ্যমিকের পড়ুয়াদের জন্য

শিক্ষা

নিউজ পোল ব্যুরো: উত্তরবঙ্গের ভয়াবহ বন্যা তছনছ করে দিয়েছে বহু মানুষের জীবনযাত্রা। কাদামাটির স্রোতে ভেসে গিয়েছে ঘরবাড়ি, আসবাব, নথিপত্র, এমনকি আসন্ন উচ্চ মাধ্যমিক পরীক্ষার গুরুত্বপূর্ণ কাগজপত্রও। হাতে মাত্র কয়েক মাস, ফেব্রুয়ারিতেই শুরু চূড়ান্ত পরীক্ষা। এই অবস্থায় বিপাকে পড়েছে হাজার হাজার উচ্চ মাধ্যমিকের পড়ুয়া (WBCHSE students)। তবে তাদের জন্য আশার খবর এনেছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)।

আরও পড়ুন:Ranjit Mallick: বাংলা ছবিতে বাঙালিয়ানা হারিয়ে যাচ্ছে! খোলামেলা আক্ষেপ বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের

সংসদের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের দুর্যোগে যেসব পড়ুয়া (WBCHSE students) রেজিস্ট্রেশন সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড বা মার্কশিট হারিয়েছে, তারা বিনামূল্যে প্রতিলিপি পাবে। এই নথিগুলি পুনরুদ্ধারের জন্য কোনও ফি দিতে হবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, “দুর্যোগের ফলে বহু পড়ুয়া (WBCHSE students) বিপদে পড়েছে। তাদের সুবিধার কথা ভেবে বিনামূল্যে নথির প্রতিলিপি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” এই প্রতিলিপি পেতে গেলে পড়ুয়া (WBCHSE students) দের নিজেদের স্কুলের মাধ্যমে আবেদন করতে হবে। প্রধান শিক্ষক বা শিক্ষিকার মাধ্যমে স্কুল কর্তৃপক্ষ সংসদের সঙ্গে যোগাযোগ করবেন। সংসদ জানিয়েছে, যত দ্রুত সম্ভব এই নথিগুলি হাতে পৌঁছে দেওয়া হবে।

তবে শুধু নথি নয়, অনেকের বইপত্রও ভেসে গিয়েছে বা নষ্ট হয়েছে। সংসদ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত পড়ুয়া (WBCHSE students) রা যাতে সরকারি বই দ্রুত হাতে পায়, তারও ব্যবস্থা করা হচ্ছে। প্রতিটি স্কুলকে বলা হয়েছে ক্ষতির পরিমাণের রিপোর্ট পাঠাতে। সেই রিপোর্ট হাতে পেলেই জেলার পরিদর্শকের মাধ্যমে বই পৌঁছে দেওয়া হবে। এদিকে, শুধু উচ্চ মাধ্যমিক নয়, আগামী ফেব্রুয়ারিতে মাধ্যমিক পরীক্ষাও রয়েছে। এ প্রসঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক বলেন, “শিক্ষা দফতর থেকে যে নির্দেশ আসবে, সেই অনুযায়ী আমরা পদক্ষেপ করব।” রাজ্যের শিক্ষা দফতরের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, উত্তরবঙ্গের দুর্গত এলাকায় শিক্ষার্থীদের সহায়তার হাত দ্রুত পৌঁছে যাবে, যাতে কোনও পড়ুয়া (WBCHSE students) পরীক্ষার আগে আর নতুন সমস্যার মুখে না পড়ে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole