Dry Skin: বর্ষায় ত্বকের যত্নে বাড়তি নজর, শুষ্কতা ও ব্রণ কমাতে মানুন সহজ টিপস

রূপচর্চা লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: বাংলার দোরগোড়ায় বর্ষা এসেছে অনেকদিন। বর্ষা অনেকের পছন্দের ঋতু হলেও এই বর্ষাতে থাকে মানুষের ত্বকের সমস্যা অনেক বেড়ে যায়। ত্বকে ব্রণর  সমস্যা এইসময় বেড়ে যায় স্কিন হাইড্রেশনের অভাবে। আবার অনেকেই আছেন যাদের সারা বছরই ত্বক শুষ্ক থাকে। আবহাওয়া পরিবর্তনের কারণে অনেকেরই এই সমস্যা বাড়ে। ত্বক শুষ্ক (Dry Skin) হয়ে ছাল উঠতে শুরু করে, বলিরেখা পড়ে ত্বক হারায় তার স্বাভাবিক তারুণ্য। আবার আমাদের রোজকার ব্যস্ত জীবনে নিয়ম মেনে রূপচর্চা করাও হয়ে ওঠেনা সবসময়। তবে কিছু সহজ টিপস মেনে চললে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।

আরও পড়ুন: Skin Care: সুন্দর ত্বকের জন্য সাপ্লিমেন্ট, সত্যিই কি কার্যকর? চিকিৎসকদের মত কী

ত্বকের যত্নের উপকরণ হিসেবে কী বেছে নেবেন?

১. ফেসিয়াল অয়েল: অত্যধিক শুষ্ক ত্বকের (Dry Skin) জন্য শুধু ময়েশ্চারাইজার দিয়ে কাজ চালানো সম্ভব নয়। সেক্ষেত্রে ব্যবহার করতে পারেন ভিটামিন ই সমৃদ্ধ ফেসিয়াল অয়েল। এটি ত্বকের শুষ্কতা কমিয়ে ত্বককে হাইড্রেট রাখে এবং ত্বক ফিরে পায় তার স্বাভাবিক তারুণ্য। শুধু তাই নয়, বেশ কিছু ফেসিয়াল অয়েল আছে যা আমাদের ত্বকের অতিরিক্ত তেলক্ষরণ নিয়ন্ত্রণ করে। ফলে ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।

২. ফেসিয়াল মিস্ট: স্প্রে বোতলে পাওয়া যায় এই মিস্ট। মূলত আমাদের ত্বকের আর্দ্রতা বজায় রাখে। মুখ ভাল করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে ব্যবহার করতে পারেন ফেসিয়াল মিস্ট। এটি একটি রিফ্রেশিং অনুভূতিও দেয়।

৩. ফেস প্যাক: ত্বক নরম এবং সতেজ রাখতে মধু, দুধের সর ও কলার মিশ্রণে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেস প্যাক। এটি সপ্তাহে তিন দিন করে মাখলে মুখের দাগছোপ দূর হবে। মুখ থাকবে পরিষ্কার, উজ্জ্বল এবং মসৃণ।

এই সহজ টিপসগুলো মাথায় রাখলেই আপনি মুক্তি পেতে পারেন ত্বকের সমস্যা থেকে। এগুলি মানতে খুব একটা সময় নষ্ট হবেনা। দিনের শেষে এগুলি মেনে চললে আপনার ত্বক হাইড্রেটেড থাকবে ও আপনি কনফিডেন্স পাবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole