Silk Sarees: বছরের পর বছর নতুন রাখতে চান কাঞ্জিভরম সিল্ক? সংরক্ষণে কোন ভুল এড়াতে বলছেন ডলি জৈন

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: কাঞ্জিভরম হোক বা মুর্শিদাবাদী, মাহেশ্বরী কিংবা বেঙ্গালুরু সিল্ক, সিল্কের শাড়ির সঙ্গে নারীদের আবেগ চিরকালই আলাদা। আলমারিতে নানা ধরনের শাড়ি থাকলেও কিছু বিশেষ সিল্ক শাড়ি যেন আলাদা করে যত্নে রাখা থাকে। পার্টি, উৎসব বা বাড়ির বিয়ের মতো বিশেষ দিনে আলমারি খুললেই প্রথমে চোখ যায় সেই প্রিয় সিল্কের দিকেই। তবে শুধু পরলেই দায়িত্ব শেষ নয়, শখ করে কেনা সিল্কের শাড়িকে দীর্ঘদিন ভালো রাখতে হলে তার সঠিক যত্ন নেওয়া অত্যন্ত জরুরি।

আরও পড়ুন:Weight Loss Tips: চকোলেটেই ফিটনেস ফর্মুলা!ঠিক নিয়মে খেলেই কমবে স্ট্রেস, কমবে ওজন

দেশের প্রথম সারির সেলিব্রিটি শাড়ি ড্রেপিং এক্সপার্ট ডলি জৈন মনে করেন, সিল্কের শাড়ির যত্নে একটু সচেতন হলেই বছরের পর বছর তা নতুনের মতো রাখা সম্ভব। দীপিকা পাড়ুকোন থেকে ক্যাটরিনা কইফ, বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের শাড়ি পরানোর দায়িত্ব যাঁর কাঁধে, সেই ডলি জৈন মাত্র সাড়ে ১৮ সেকেন্ডে শাড়ি পরিয়ে দিতে পারেন। ভারতের প্রতিটি প্রদেশের শাড়ি পরার কায়দা যেমন তাঁর জানা, তেমনই আধুনিক ফিউশন স্টাইলেও তিনি সমান পারদর্শী। ডলির মতে, বেনারসি বা কাঞ্জিভরমের মতো ভারী জরিযুক্ত সিল্ক শাড়ি কখনওই ভাঁজ করে দীর্ঘদিন রাখা উচিত নয়। এই ধরনের দামি সিল্ক শাড়ির বুনন খুব সূক্ষ্ম হয়। বারবার ভাঁজ করলে ভাঁজের দাগ স্থায়ী হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, যা পরে তাপ দিয়ে তোলার চেষ্টা

তাহলে কী ভাবে সংরক্ষণ করবেন সিল্কের শাড়ি? ডলি জৈনের পরামর্শ, দামি সিল্ক শাড়ি ভাঁজ না করে রোল করে গুটিয়ে রাখা সবচেয়ে ভালো উপায়। শাড়িটি রোল করে একটি পরিষ্কার মসলিন বা সুতির কাপড়ে জড়িয়ে আলমারিতে রাখলে বাতাস চলাচল করবে এবং শাড়ির উজ্জ্বলতা বজায় থাকবে। পাশাপাশি সিল্কের শাড়িতে বারবার ইস্ত্রি করা এড়িয়ে চলা জরুরি, কারণ অতিরিক্ত তাপে সিল্কের তন্তু দুর্বল হয়ে যেতে পারে। সঠিক যত্ন আর সংরক্ষণেই কাঞ্জিভরম, বেনারসি বা মুর্শিদাবাদী সিল্ক শাড়ি বছরের পর বছর ধরে আপনার সাজে আভিজাত্য আর সৌন্দর্য যোগ করে যাবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole