নিউজ পোল ব্যুরো: চিকিৎসা পরিষেবার মানে ও রোগী নিরাপত্তায় আন্তর্জাতিক স্তরে যে ক’টি হাসপাতাল পূর্ব ভারতে দৃষ্টান্ত স্থাপন করেছে, তাদের মধ্যে অন্যতম কলকাতার ডিসান হাসপাতাল (Desun Hospital)। আধুনিক চিকিৎসা পরিকাঠামো, দক্ষ চিকিৎসক দল এবং বিশ্বমানের পরিষেবার জন্য এই হাসপাতাল ইতিমধ্যেই আন্তর্জাতিক স্বীকৃতি ‘জেসিআই’ (Joint Commission International) অর্জন করেছে। এই স্বীকৃতি প্রমাণ করে যে, রোগী সুরক্ষা ও চিকিৎসার গুণমানে ডিসান হাসপাতাল (Desun Hospital) বিশ্বমানের মানদণ্ড পূরণ করছে।
আরও পড়ুন : BLO APP Update : নতুন BLO অ্যাপে যুক্ত ‘হিয়ারিং নোটিস ডেলিভারি’ ফিচার, ভোটারদের কাছে পৌঁছবে নিশ্চিত
সম্প্রতি চিকিৎসা জগতে এক গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করল এই হাসপাতাল। ডিসান হাসপাতালে (Desun Hospital) প্রথমবারের মতো এক মাঝবয়সী মহিলার শরীরে সফলভাবে বসানো হল অত্যাধুনিক ‘লিডলেস’ বা অদৃশ্য পেসমেকার (Leadless Pacemaker Implantation)। সংশ্লিষ্ট রোগী দীর্ঘদিন ধরে কিডনির জটিল সমস্যায় ভুগছিলেন এবং নিয়মিত ডায়ালিসিসের প্রয়োজন ছিল। ডায়ালিসিসের ক্ষেত্রে হাতের শিরাগুলি সুস্থ ও সচল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রথাগত পেসমেকার বসালে শিরা ক্ষতিগ্রস্ত হওয়ার বা লিড ছিঁড়ে যাওয়ার ঝুঁকি থাকে। সেই কারণেই চিকিৎসকেরা রোগীর জন্য লিডলেস পেসমেকার পদ্ধতিই বেছে নেন। এই জটিল ও আধুনিক অস্ত্রোপচারটি সফলভাবে সম্পন্ন করেন ইন্টারভেনশনাল কার্ডিওলজি বিশেষজ্ঞ ডাঃ অভীক কারক (Interventional Cardiologist)। গোটা প্রক্রিয়ায় তাঁকে গাইড করেন হাসপাতালের ডিরেক্টর ডাঃ সঞ্জীব কুমার পাত্র এবং প্রক্টর হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ডাঃ পি. কে. হাজরা।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
লিডলেস পেসমেকারটির ওজন মাত্র ২ গ্রাম এবং এটি বসাতে কোনও কাটাছেঁড়ার প্রয়োজন হয় না। ক্যাথিটারের মাধ্যমে প্রায় ৩০ মিনিটের মধ্যেই এটি সরাসরি হৃদ্যন্ত্রে স্থাপন করা যায়। ফলে শরীরে কোনও দাগ থাকে না এবং সংক্রমণের ঝুঁকিও অত্যন্ত কম। সবচেয়ে বড় কথা, এই পেসমেকারটি এমআরআই-সেফ (MRI Safe Device) এবং এর ব্যাটারি সাধারণত ১৫ থেকে ১৭ বছর পর্যন্ত কার্যকর থাকে। চিকিৎসকদের মতে, ভবিষ্যতের হৃদরোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence in Cardiology) এবং লিডলেস প্রযুক্তি এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। জেসিআই স্বীকৃতিপ্রাপ্ত ডিসান হাসপাতাল (Desun Hospital) সেই আধুনিক ও বিশ্বমানের চিকিৎসা পরিষেবাই এখন সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে আরও এক ধাপ এগিয়ে গেল।
আরও তথ্যের জন্য ভিজিট করুন: https://desunhospital.com/
