Weight Loss Tips: চকোলেটেই ফিটনেস ফর্মুলা!ঠিক নিয়মে খেলেই কমবে স্ট্রেস, কমবে ওজন

লাইফস্টাইল স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: চকোলেটের নাম শুনলেই মন ভালো হয়ে যায়—এ কথা অস্বীকার করার উপায় নেই। খুশির মুহূর্ত হোক বা মন খারাপের সময়, অনেকের কাছেই চকোলেট যেন এক ধরনের ‘কমফোর্ট ফুড’। আবার ওজন বেড়ে যাওয়ার ভয়ে বহু মানুষ ইচ্ছে থাকলেও চকোলেট থেকে নিজেকে দূরে রাখেন। কিন্তু জানেন কি, সঠিক ধরনের চকোলেট এবং সঠিক নিয়ম মেনে খেলে ওজন বাড়ার ভয় নেই? বরং উপকারই মিলতে পারে। এখানে মূল কথা হল ডার্ক চকোলেট।

আরও পড়ুন:AI: প্রাথমিক স্তরেই কৃত্রিম মেধার পাঠ, বিশেষ কমিটি গঠন কেন্দ্রের

ডার্ক চকোলেট সাধারণ মিল্ক চকোলেটের থেকে সম্পূর্ণ আলাদা। এতে কোকোর পরিমাণ বেশি এবং চিনির ভাগ তুলনামূলকভাবে কম থাকে। নানা বৈজ্ঞানিক গবেষণায় দেখা গিয়েছে, ডার্ক চকোলেটে থাকা উদ্ভিজ্জ ফ্ল্যাভোনয়েড ও শক্তিশালী অ্যান্টি-অক্সিড্যান্ট শরীরের জন্য অত্যন্ত উপকারী। এই উপাদানগুলি শরীরে ফ্রি র‌্যাডিক্যালসের ক্ষতিকর প্রভাব কমায় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এই কারণেই ডার্ক চকোলেট আজ ‘সুপারফুড’-এর তালিকায় জায়গা করে নিয়েছে। শুধু শরীর নয়, মনের উপরেও ডার্ক চকোলেটের প্রভাব উল্লেখযোগ্য। ডিপ্রেশন কাটানো, মানসিক চাপ কমানো এবং মুড ভালো রাখার ক্ষেত্রে এর ভূমিকা অনস্বীকার্য। যোগ প্রশিক্ষক ও লাইফস্টাইল বিশেষজ্ঞ হানসাজি যোগেন্দ্রের মতে, নিয়ম মেনে ডার্ক চকোলেট খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অতিরিক্ত ওজন বাড়ার আশঙ্কা তো থাকেই না, বরং স্ট্রেস কমার ফলে ওজন কমাতেও সহায়ক হতে পারে। তবে ডার্ক চকোলেট ভালো বলেই ইচ্ছেমতো খেয়ে নেওয়া যাবে—এমন ভাবা ভুল। কিছু নিয়ম মানা অত্যন্ত জরুরি।

প্রথমত, চকোলেট কেনার সময় অবশ্যই দেখে নিন তাতে অন্তত ৭০–৮০ শতাংশ কোকো আছে কি না। চিনির পরিমাণ কম এবং কোনও ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানো নেই—এটিও নিশ্চিত করা দরকার।

দ্বিতীয়ত, পরিমাণের দিকে খেয়াল রাখুন। দিনে ২০–৩০ গ্রাম ডার্ক চকোলেট খেলেই শরীরের জন্য যথেষ্ট।

তৃতীয়ত, ওজন কমানোর লক্ষ্য থাকলে দুপুরের খাবারের পর বা বিকেলের সামান্য আগে ডার্ক চকোলেট খাওয়াই সবচেয়ে ভালো সময়। এই সময় শরীরের বিপাকহার বেশি সক্রিয় থাকে এবং এতে অতিরিক্ত মিষ্টি খাওয়ার ইচ্ছেও অনেকটাই কমে যায়।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সবশেষে মনে রাখবেন, সন্ধ্যার পর বা রাতে ডার্ক চকোলেট খাওয়া এড়িয়ে চলাই ভালো। এতে থাকা ক্যাফিন ও থিওব্রোমাইন ঘুমের সমস্যা তৈরি করতে পারে