নিউজ পোল ব্যুরো: শীতের মরশুমে গ্রাহকদের জন্য একেবারে বাজিমাত করা অফার নিয়ে হাজির রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল (BSNL Offer)। কম দামে বেশি সুবিধা দেওয়ার লক্ষ্যেই সংস্থার তরফে চালু করা হয়েছে ৩৪৭ টাকার একটি বিশেষ প্রিপেড রিচার্জ প্ল্যান (Recharge Plan)। দীর্ঘ ভ্যালিডিটি ও প্রতিদিন পর্যাপ্ত ডেটার সুবিধা থাকায় এই প্ল্যান ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে। বিএসএনএলের (BSNL Offer) এই ৩৪৭ টাকার প্ল্যানে গ্রাহকরা পাবেন ৫০ দিনের দীর্ঘ ভ্যালিডিটি। এই পুরো সময় জুড়ে প্রতিদিন মিলবে ২ জিবি করে হাই-স্পিড ডেটা। অর্থাৎ মোট ডেটার পরিমাণ দাঁড়াচ্ছে প্রায় ১০০ জিবির কাছাকাছি। শুধু ডেটাই নয়, এই প্ল্যানে থাকছে আনলিমিটেড ভয়েস কলিংয়ের সুবিধা এবং প্রতিদিন ১০০টি করে এসএমএস। পাশাপাশি নতুন বা পুরনো গ্রাহকদের জন্য বিনামূল্যে সিম অ্যাক্টিভেশন সুবিধাও দেওয়া হচ্ছে (BSNL Offer)।
এই প্ল্যানটি বিএসএনএলের (BSNL Offer) সমস্ত প্রিপেড গ্রাহকদের জন্যই উপলব্ধ। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গত ১৮ ডিসেম্বর থেকেই এই অফার চালু করা হয়েছে এবং ভবিষ্যতেও এই প্ল্যান চালু রাখার পরিকল্পনা রয়েছে। বিশেষ করে যারা কম খরচে দীর্ঘদিন রিচার্জের ঝামেলা ছাড়াই মোবাইল পরিষেবা ব্যবহার করতে চান, তাদের জন্য এই অফার অত্যন্ত লাভজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই অফারের সুবিধা নিতে গ্রাহকরা একাধিক উপায় বেছে নিতে পারেন। নিজের এলাকার বিএসএনএল (BSNL Offer) রিটেইলার বা খুচরো বিক্রেতার কাছ থেকে সরাসরি রিচার্জ করা যাবে। এছাড়া ‘BSNL Selfcare’ অ্যাপ ব্যবহার করেও সহজেই মোবাইল ফোন থেকে রিচার্জ করা সম্ভব। ফোন পে, গুগল পে-সহ বিভিন্ন ডিজিটাল পেমেন্ট অ্যাপের মাধ্যমেও এই প্ল্যান নেওয়া যাবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
উল্লেখযোগ্য বিষয় হল, গত সেপ্টেম্বর মাসে দেশজুড়ে ফোরজি পরিষেবা চালু করেছে বিএসএনএল (BSNL Offer)। ওড়িশা থেকে এই পরিষেবার সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রায় ৯৮ হাজার ৪জি টাওয়ার ইতিমধ্যেই বসানো হয়েছে। বিএসএনএলকে (BSNL Offer) পুনরুজ্জীবিত করতে কেন্দ্র সরকার প্রায় ৩৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করেছে। ভবিষ্যতে ৫জি ও ৬জি পরিষেবা চালুর পরিকল্পনা থাকলেও, আপাতত ফোরজি নেটওয়ার্কের বিস্তারেই জোর দিচ্ছে সংস্থা। বর্তমানে প্রায় ৯০ লক্ষ গ্রাহক বিএসএনএলের (BSNL Offer)এই উন্নত পরিষেবার সুবিধা পাচ্ছেন।
