নিউজ পোল ব্যুরো: হঠাৎ করে প্রকৃতির রুদ্ররূপে বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো (Mexico)। বর্ষার শেষ প্রান্তে এসে আচমকা নিম্নচাপ ও টানা অকাল বৃষ্টিতে (Heavy Rain Flood) বন্যা ও ভূমিধসের ভয়াবহ চিত্র দেখা দিয়েছে দেশের মধ্যাঞ্চল ও উপসাগরীয় উপকূলবর্তী অঞ্চলগুলিতে। রাজপথ থেকে গ্রামীণ জনপথ—সবখানেই এখন একটিই দৃশ্য: জলমগ্ন জনপদ, ভেঙে যাওয়া ঘরবাড়ি, বিচ্ছিন্ন যোগাযোগব্যবস্থা, আর আতঙ্কে দিন গোনার অপেক্ষায় হাজারো মানুষ।
আরও পড়ুন: Mamata Banerjee: ৭০ হাজার ঘরছাড়া, কেন্দ্র নীরব! পাহাড়ে দাঁড়িয়ে কেন্দ্রকে বিঁধলেন মমতা
সরকারি সূত্রে খবর, এই দুর্যোগে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৪ জনের, নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৬৫ জন। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, প্রেসিডেন্ট ক্লডিয়া শেইনবাউম নিজেই জানিয়েছেন, “বৃষ্টির পরিমাণ ও তার ধ্বংসাত্মক রূপ কেউই কল্পনা করতে পারেননি।” সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ ও হিডালগো প্রদেশ। শুধুমাত্র এই দুই (Mexico) রাজ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় ৫০ জন, নিখোঁজ হয়েছেন ৬১ জন। নদীগুলোর জলস্তর আগেই ছিল বিপজ্জনক সীমায়, তার উপর টানা অকাল বৃষ্টি পরিস্থিতিকে চরমে পৌঁছে দেয়। বহু এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, শতাধিক সেতু ও রাস্তা ভেঙে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে।
বিদ্যুৎহীন হয়ে পড়েছে অন্তত পাঁচটি রাজ্য। স্থানীয়দের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে সেনাবাহিনী ও বিপর্যয় মোকাবিলা বাহিনী যৌথভাবে কাজ করছে। কোথাও হেলিকপ্টারে, কোথাও নৌকায় চলছে উদ্ধার অভিযান। উল্লেখযোগ্যভাবে, এই সময়টিতে সাধারণত বর্ষা বিদায় নেয়। কিন্তু এবার প্রকৃতি তার চেনা ছন্দ ছেড়ে অপ্রত্যাশিত রূপে দেখা দিল। প্রাকৃতিক দুর্যোগে ভেঙে পড়েছে অন্তত এক লক্ষ বাড়ি। শুধু ঘরবাড়ি নয়, মানুষের জীবন-জীবিকাও ধ্বংসের মুখে। বর্তমানে পুরো দেশজুড়ে (Mexico) চলছে জোরদার উদ্ধার অভিযান। সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে জরুরি সতর্কতা। এই বিপর্যয় যেন আমাদের আরও একবার মনে করিয়ে দিল, জলবায়ু পরিবর্তনের প্রভাব কতটা ভয়াবহ রূপ নিতে পারে, তা কখনওই অবহেলা করা চলে না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
