নিউজ পোল ব্যুরো: কালীপুজো আর দীপাবলি মানেই আলোর উৎসব, আনন্দের উৎসব আর তার সঙ্গে পেটপুজোর উৎসবও বটে। ভুরিভোজের আয়োজন থাকলেও অনেক সময় শেষপাতে ঘরোয়া মিষ্টির (sweet recipes) কথা মাথা থেকে বাদ পড়ে যায়। বাজারের মিষ্টি এখন অনেকেই এড়িয়ে চলেন—ডায়াবিটিস, কোলেস্টেরল কিংবা ভেজাল চিন্তার কারণে। তাই এই দীপাবলিতে ঘরেই তৈরি করুন অল্প সময়ে বানানো নরম পাকের সন্দেশ, যা একদিকে সুস্বাদু, অন্যদিকে স্বাস্থ্যকরও।
আরও পড়ুন:
এই ঘরোয়া মিষ্টির (sweet recipes) অন্যতম সুবিধা হল—এতে ছানা মাখা, চিনির রস বা পাক দেওয়ার ঝক্কি নেই। মাত্র ১৫ মিনিটে এটি তৈরি করা যায়। প্রয়োজন দেড় কাপ মিল্ক পাউডার, আধ কাপ নারকেল কোরা, আধ কাপ চিনির গুড় বা পাউডার, আর এক চতুর্থাংশ কাপ দুধ। চাইলে সামান্য পেস্তা, কাজু বা বাদাম যোগ করলে বাড়বে সৌন্দর্য ও স্বাদ।প্রথমে মিল্ক পাউডার আর দুধ মিশিয়ে নরম মণ্ড তৈরি করতে হবে। এরপর সেটি দুই ভাগে ভাগ করুন। এক ভাগে কুচোনো ড্রাই ফ্রুটস মিশিয়ে রোল বানান। অন্য ভাগটি বেলে নিয়ে রুটির মতো পাতলা করুন, তার মধ্যে রোলটি মুড়ে নিন। এরপর চাকতি আকারে কেটে পরিবেশন করুন।
এই মিষ্টির (sweet recipes) টুকরোগুলি নরম, মুখে গলে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে। সবচেয়ে ভালো বিষয়ই সন্দেশ ফ্রিজে রেখে কয়েক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। উৎসবের দিনে হঠাৎ অতিথি এলে দ্রুত এই মিষ্টি (sweet recipes) তৈরি করে পরিবেশন করতে পারেন। ঝামেলাহীন পদ্ধতি, অল্প উপকরণ, আর দারুণ স্বাদ—সব মিলিয়ে দীপাবলির মিষ্টির (sweet recipes) আসরে এটি হতে পারে সেরা আকর্ষণ।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
