Weather update : ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ গঠনের সম্ভাবনা, রাজ্যে ফের বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস!

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ গঠনের সমস্ত অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের উপর। আবহাওয়াবিদরা বলছেন, আগামী কয়েকদিনের মধ্যেই এই ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) ধীরে ধীরে নিম্নচাপে (Low Pressure Area) পরিণত হওয়ার সম্ভাবনা প্রবল। আর একবার নিম্নচাপ তৈরি হলে ফের দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আকাশে নামতে পারে বৃষ্টি-বাজ। বর্তমানে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাঞ্চলে একটি সক্রিয় ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই ঘূর্ণাবর্ত ধীরে ধীরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের দিকে সরে যাবে বলে পূর্বাভাস। এই ঘূর্ণাবর্ত থেকেই নিম্নচাপ তৈরি হতে পারে। আর একবার নিম্নচাপ তৈরি হলেই তা পশ্চিমবঙ্গের (West Bengal Weather) উপকূলে আর্দ্রতা টেনে এনে বাড়িয়ে তুলবে বৃষ্টিপাতের (Rainfall) সম্ভাবনা।

আরও পড়ুন: Gold price : দীপাবলির দিনেই সোনার দরে বড় পতন! বিনিয়োগের সুবর্ণ সুযোগ আজই

আবহাওয়া দফতরের (IMD) সর্বশেষ আপডেট অনুযায়ী, এই সিস্টেমের কারণে আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির (Heavy Rain) সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎসহ (Thunderstorm) বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলী, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও (North Bengal) হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে পাহাড়ি এলাকায় (Hilly Region) বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার (Gusty Wind) সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

এই ঘূর্ণাবর্ত থেকে তৈরি নিম্নচাপের কারণে উপকূলবর্তী এলাকায় (Coastal Area) জলোচ্ছ্বাস (Tidal Surge) ও হালকা থেকে মাঝারি বাতাস বইতে পারে। মৎস্যজীবীদের (Fishermen) আগামী কয়েকদিন গভীর সমুদ্রে না যাওয়ার জন্য সতর্ক করা হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, মৌসুমি বায়ুর (Monsoon) শেষভাগে এই ধরনের সিস্টেম তৈরি হওয়া অস্বাভাবিক নয়। এই ধরনের নিম্নচাপ সাধারণত কয়েকদিনের জন্য স্থায়ী হয় এবং ভারী বৃষ্টি নিয়ে আসে। সব মিলিয়ে, পুজো-পরবর্তী সময়ে বৃষ্টি-বাজ (Rain and Thunderstorm) ফের ব্যাহত করতে পারে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন। পরিবহন ব্যবস্থায় (Transport) প্রভাব পড়তে পারে, বিশেষ করে যাত্রীবাহী ট্রেন ও বাস পরিষেবায় (Public Transport)। তাই এখন থেকেই সতর্ক থাকতে বলছে আবহাওয়া দফতর। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ সময় মাত্র আর তারপরই বাংলার আকাশে নামতে পারে প্রবল বৃষ্টি ও বজ্রপাত।