Ranbir Kapoor: বাবাকে হারানোর পরেই বদলে গেল সমীকরণ, আরও ঘনিষ্ঠ হলেন রণবীর ও ঋদ্ধিমা

পেজ 3 বিনোদন

নিউজ পোল ব্যুরো: বলিউডের জনপ্রিয় পরিবার কপূর বংশের দুই সন্তান রণবীর কপূর (Ranbir Kapoor) ও ঋদ্ধিমা কপূর সাহনি। ছোটবেলায় তাঁদের সম্পর্ক ছিল একেবারে সাধারণ ভাইবোনের মতো ঝগড়া, দুষ্টুমি, আবার একে অপরের পাশে থাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের নানা মোড় তাঁদের দূরে সরিয়ে দেয়। ঋষি কপূর ও নীতু সিংহের দুই সন্তানের মধ্যে বয়সের পার্থক্য মাত্র দু’বছর হলেও জীবনযাত্রার ব্যবধান অনেকটাই বদলে দেয় তাঁদের equation।

আরও পড়ুন:Tollywood actress: মাতৃত্বের আনন্দে ভাসছেন অহনা দত্ত, চার মাসের মেয়েকে নিয়েই নতুন জীবনের শুরু

রণবীর (Ranbir Kapoor) ছোটবেলা থেকেই ছিলেন শান্ত, সংযত এবং একটু গম্ভীর প্রকৃতির। অন্যদিকে ঋদ্ধিমা ছিলেন প্রাণবন্ত, মিশুক ও চঞ্চল। স্কুলজীবনের পর রণবীর পড়তে চলে যান বিদেশে। অন্যদিকে, অল্প বয়সেই বিয়ে হয়ে যায় ঋদ্ধিমার, ফলে তাঁদের মধ্যে তৈরি হয় এক অদৃশ্য দূরত্ব। সেই সময়টায় যোগাযোগ থাকলেও, আগের মতো ঘনিষ্ঠতা আর ছিল না। ঋদ্ধিমা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমাদের সম্পর্ক আর পাঁচটা ভাইবোনের মতোই ছিল। ঝগড়া করেছি, মারপিটও করেছি। মা-বাবার বকুনি থেকে বাঁচাতে একে অপরকে ঢেকেছি, আবার নিজেদের গোপন কথাও লুকিয়ে রেখেছি।” তবে তিনি আরও যোগ করেন, “বাবাকে হারানোর পর আমরা যেন নতুন করে একে অপরকে খুঁজে পেয়েছি। এখন সম্পর্ক আরও গভীর, আরও আন্তরিক।”

ঋষি কপূরের মৃত্যুর পর থেকেই ভাইবোনের মধ্যে যেন নতুন করে বন্ধন গড়ে উঠেছে। রণবীর (Ranbir Kapoor) এখন নিজেই বাবা হয়েছেন, স্ত্রী আলিয়া ভাট ও কন্যা রাহাকে নিয়ে সংসার করছেন। অন্যদিকে, ঋদ্ধিমা নিজের পারিবারিক জীবন সামলে মায়ের পাশে থেকেছেন প্রতিটি মুহূর্তে। একে অপরের জীবনের সুখ-দুঃখের সঙ্গী হয়েছেন তাঁরা। ঋদ্ধিমা বলেন, “রণবীর অনেকটাই শান্ত, স্থির ও চিন্তাশীল। আমি বরং উলটো— সব সময় নড়াচড়ায় ভরা। কিন্তু এখন আমরা দু’জনেই বুঝি, পরিবারই আসল।”আজকের দিনে রণবীর (Ranbir Kapoor) শুধু একজন সফল অভিনেতা নন, তিনি একজন স্নেহময় ভাইও। ঋদ্ধিমার সঙ্গে তাঁর এই নতুন সম্পর্ক বলিউডের অন্যতম সুন্দর ভাইবোনের বন্ধনের প্রতীক হয়ে উঠেছে। রণবীর (Ranbir Kapoor) নিজেও বারবার বলেছেন— “জীবনে অনেক কিছু আসে যায়, কিন্তু পরিবারের জায়গা কেউ নিতে পারে না।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole