Atlas : ওপেন এআই-এর নয়া চমক! গুগল ক্রোমকে টক্কর দিতে এলো এআই-ভিত্তিক ওয়েব ব্রাউজার ‘Atlas’

প্রযুক্তি

নিউজ পোল ব্যুরো: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (Artificial Intelligence) বা এআইয়ের (AI) দুনিয়ায় বিপ্লবের নাম ওপেন এআই (OpenAI)। চ্যাটজিপিটির (ChatGPT) হাত ধরে এই সংস্থা ইতিমধ্যেই গোটা বিশ্বের কোটি কোটি মানুষকে এআইয়ের শক্তি অনুভব করিয়েছে। এবার আরও একধাপ এগিয়ে ওপেন এআই লঞ্চ করল নতুন ওয়েব ব্রাউজার Atlas—যার লক্ষ্য স্পষ্ট, সরাসরি টক্কর দেওয়া গুগল ক্রোমকে (Google Chrome)।

ওপেন এআই-এর দাবি, Atlas Browser সম্পূর্ণরূপে এআই-ভিত্তিক (AI-based web browser) এবং এর ব্যবহার অত্যন্ত সহজ (User-friendly interface)। সাধারণ ওয়েব সার্চের অভিজ্ঞতাকে নতুন রূপ দিতে এই ব্রাউজার তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটি শুধুমাত্র Apple MacBook ব্যবহারকারীদের জন্য উপলব্ধ থাকবে। তবে সংস্থার পরিকল্পনা অনুযায়ী শীঘ্রই Microsoft Windows, iPhone, এবং Android ইউজারদের কাছেও পৌঁছে যাবে Atlas।

আরও পড়ুন:gold price : উৎসব শেষে পড়ল সোনার দাম! বিয়ের মরশুমের আগে ক্রেতাদের মুখে হাসি

চ্যাটজিপিটির (ChatGPT) বিশাল জনপ্রিয়তা সত্ত্বেও, ওপেন এআই এখনো আয় বৃদ্ধির ক্ষেত্রে পিছিয়ে আছে। বর্তমানে প্রায় ৮০০ মিলিয়ন মানুষ চ্যাটজিপিটি ব্যবহার করছেন, তবে অধিকাংশই ফ্রি সংস্করণে। এই কারণেই সংস্থা Atlas Browser-কে ভবিষ্যতের একটি বড় আয়ের উৎস (Revenue source) হিসেবে দেখছে। মূলত অনলাইন সার্চ (Online Search), বিজ্ঞাপন (Advertisement), এবং ডেটা পার্টনারশিপের (Data Partnership) মাধ্যমে আয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে। Atlas-এর হোমপেজ ডিজাইন অনেকটাই চ্যাটজিপিটির ইন্টারফেসের মতো। হোমপেজেই থাকবে একটি চ্যাট অপশন, যেখানে ব্যবহারকারীরা সরাসরি প্রশ্ন করে উত্তর পেতে পারেন (AI Chat Assistant)। এমনকি কোনও ওয়েবসাইটের URL দিয়েও প্রশ্ন করা যাবে। এতে আরও যুক্ত হচ্ছে Smart Sidebar Assistant, যার মাধ্যমে ব্যবহারকারীরা কনটেন্ট বা প্রোডাক্ট তুলনা (Product Comparison), ডেটা অ্যানালাইসিস (Data Analysis) বা ইনফরমেশন সারাংশ পেতে পারবেন।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

সবচেয়ে আকর্ষণীয় ফিচারগুলির মধ্যে রয়েছে নতুন Browser Memory অপশন যা পুরনো সেশন বা সার্চ রেজাল্ট মনে রাখবে। ফলে ইউজাররা আগের কাজ বা তথ্য সহজেই পুনরায় পেতে পারবেন। তবে ওপেন এআই আশ্বস্ত করেছে, ব্রাউজারের নিয়ন্ত্রণ ও প্রাইভেসি (User Privacy Control) সম্পূর্ণভাবে ব্যবহারকারীর হাতেই থাকবে। বর্তমানে গুগল ক্রোমের ব্যবহারকারী সংখ্যা প্রায় ৩ বিলিয়ন। ক্রমাগত নতুন আপডেট, এবং নিজস্ব এআই সিস্টেম Gemini যুক্ত করে গুগল নিজেদের শীর্ষস্থানে রেখেছে। তবে সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গুগলকে হয়তো ভবিষ্যতে ক্রোম বিক্রি করতে হতে পারে এবং সেই ক্ষেত্রে OpenAI যে ক্রোম অধিগ্রহণ (Chrome Acquisition) করতে পারে, সে সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নতুন এই Atlas ব্রাউজার নিঃসন্দেহে ওয়েব সার্চের জগতে এক বড় পরিবর্তনের সূচনা করতে চলেছে।