নিউজ পোল ব্যুরো : পৃথিবীর ভাগ্য নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল বৃহস্পতি (Jupiter)! সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, সূর্য এবং গ্রহ (Planets) গঠনের প্রাথমিক পর্যায়ে বৃহস্পতি ছিল সৌরজগতের (Solar System) সবচেয়ে প্রভাবশালী গ্রহ (Space)। রাইস বিশ্ববিদ্যালয়ের (Rice University) বিজ্ঞানীরা জানিয়েছেন, পৃথিবী জন্ম নেওয়ার আগে থেকেই বৃহস্পতি দ্রুত বৃদ্ধি পেয়েছিল এবং তার মাধ্যাকর্ষণ শক্তির কারণে সৌরজগতে ধুলো ও গ্যাসের চলাচলকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিল।
আরও পড়ুন:Samsung Galaxy Ring: আরাম নয়, আতঙ্ক! গরম হয়ে আঙুলে আটকে যাচ্ছে Smart Ring
বৃহস্পতির না থাকলে সূর্যের আকর্ষণে এই গ্যাস ও ধুলো সরাসরি তার দিকে চলে যেত, ফলে পৃথিবী, মঙ্গল (Mars) এবং অন্যান্য গ্রহের গঠন সম্ভব হত না। বৃহস্পতির উপস্থিতি সৌরজগতকে দুই ভাগে ভাগ করেছে— ভিতরের এবং বাইরের অঞ্চল। এই বিভাজন ধুলো ও গ্যাসকে তাদের নিজ নিজ অঞ্চলে আটকে রেখেছিল, যা পরবর্তীতে কঠিন শিলা এবং গ্রহাণু গঠনে সহায়ক হয়। গবেষক আন্দ্রে ইজিদোরো- র কথা অনুযায়ী জানিয়েছেন, বৃহস্পতি শুধুমাত্র বৃহত্তম গ্রহই নয়, এটি সৌরজগতের ভিতরের স্থাপত্য রচনার নেপথ্যে গুরুত্বপূর্ণ। তার আকর্ষণ গ্যাসের মধ্যে তরঙ্গ তৈরি করেছিল, যা রিং এবং ‘মহাজাগতিক ট্রাফিক জ্যাম’ সৃষ্টি করেছিল। এই ধুলোর ক্ষুদ্র কণা সেখানে আটকে যায়, যা পরবর্তীতে জমাট বাঁধতে থাকে এবং নতুন গ্রহের অংশ তৈরি করে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
গবেষণায় দেখা গেছে, সূর্য জন্মের কয়েক লক্ষ বছর পরই প্রথম কঠিন বস্তু তৈরি হয়। তবে উল্কা তৈরি হয়েছিল অনেক পরে। বিজ্ঞানীরা বলছেন, বৃহস্পতির তরঙ্গ এবং আকর্ষণ এই ‘দ্বিতীয় প্রজন্মের প্ল্যানেটিসমাল’ তৈরি করার জন্য সময় নিয়েছে, যা পরবর্তীতে উল্কার জন্মের কারণ হয়। এই প্রক্রিয়ার চিহ্ন আজও সৌরজগতে স্পষ্ট। সুতরাং বৃহস্পতিই একদিকে পৃথিবীর জন্মকে নিরাপদ করেছে, অন্যদিকে সৌরজগতের স্থিতিশীলতা নিশ্চিত করেছে। Without Jupiter, পৃথিবীর জন্ম ও গ্রহের স্থায়িত্ব সম্ভব হত না।
