Weather Update : ঘূর্ণিঝড় মন্থার প্রভাব! দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে ভারী বৃষ্টির সতর্কতা জারি

আবহাওয়া কলকাতা

নিউজ পোল ব্যুরো: দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দুই অঞ্চলের (Weather Update) আকাশেই আজ, বুধবার থেকে শুরু হচ্ছে বিরাট পরিবর্তন। একদিকে দক্ষিণ ভারতের আকাশে ঘূর্ণিঝড় ‘মন্থা’ (Cyclone Maantha) তৈরি করে তুলছে চিন্তার ভাঁজ, অন্যদিকে তার প্রভাব পড়ছে বাংলার আবহাওয়াতেও ( Weather Update)। ইতিমধ্যেই আবহাওয়া দফতরের (IMD Report) তরফে জানানো হয়েছে, মন্থা গতকাল থেকেই তীব্র ঘূর্ণিঝড়ে (Severe Cyclone) পরিণত হয়েছে এবং এর প্রভাবে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত (Rainfall Alert) অব্যাহত থাকবে।

আরও পড়ুন : BMRC : রাজারহাটে পথচলা শুরু বিএমআরসি-র নতুন শাখা ‘নেফ্রন হসপিটাল’, বিশ্বমানের চিকিৎসায় নতুন দিগন্ত

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার থেকেই দক্ষিণবঙ্গের আকাশে Weather Update) দেখা যাবে মেঘের দাপট। বেশিরভাগ জেলাতেই মেঘলা আকাশের পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা (South 24 Parganas) ও পূর্ব মেদিনীপুরে (East Midnapore) ভারী বৃষ্টির সতর্কতা (Heavy Rainfall Warning) জারি করা হয়েছে। উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে (Howrah, Hooghly, Jhargram) দমকা হাওয়া (Gusty Wind) বইতে পারে। বৃহস্পতিবার থেকে বৃষ্টি ছড়িয়ে পড়বে বর্ধমান (Burdwan), পুরুলিয়া (Purulia) ও মুর্শিদাবাদ (Murshidabad) জেলায়। শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে (Rainfall Forecast West Bengal), যা শনিবার পর্যন্ত টিকে থাকতে পারে। তবে শনিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ ধীরে ধীরে কমবে এবং রবিবার (Sunday Weather) থেকে আবার পরিষ্কার হবে আকাশ। কলকাতার (Kolkata Weather Update) আকাশও থাকছে একই ছন্দে। বুধবার থেকে শনিবার পর্যন্ত শহরে (Kolkata Rain Alert) বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে তুলনামূলক বেশি, আপেক্ষিক আর্দ্রতা (Humidity) ৫০ থেকে ৯৮ শতাংশের মধ্যে ঘোরাফেরা করবে। ফলে আগামী কয়েকদিন কলকাতা ও দুই বঙ্গেই শীতের আগমনের আগে ভিজে যাবে আকাশ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole

পাশাপাশি উত্তরবঙ্গের (Weather Update) ক্ষেত্রেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বুধবার থেকে শুরু হবে দুই দিনাজপুর (Dinajpur) ও জলপাইগুড়ি (Jalpaiguri) জেলায় বৃষ্টিপাত। বৃহস্পতিবার থেকে পার্বত্য জেলা—দার্জিলিং (Darjeeling) ও কালিম্পং (Kalimpong)—এও বাড়বে বৃষ্টির তীব্রতা। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও শনিবার পর্যন্ত চলবে এই বৃষ্টির ধারা, এরপর রবিবার থেকে ধীরে ধীরে কমবে।