নিউজ পোল ব্যুরো: ‘মন্থা’ চলে গেলেও তার পরোক্ষ প্রভাব এখনও ভুগিয়ে চলেছে উত্তরবঙ্গকে (Weather Update)। টানা বৃষ্টিতে একাধিক জেলায় জলজটের পরিস্থিতি তৈরি হয়েছে। পাহাড়ি এলাকায় (Hill Region) বেশ কিছু জায়গায় ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অপরদিকে দক্ষিণবঙ্গে (Weather Update) পরিস্থিতি তুলনামূলক অনেকটাই স্বস্তির, যদিও আকাশ মেঘলা এবং মাঝেমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতরের (IMD) পূর্বাভাস অনুযায়ী, অন্তত আরও দু’দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
আরও পড়ুন : NRS Hospital : বাংলায় প্রথম! ৮০ লক্ষ টাকার চিকিৎসা এবার সরকারি ব্যবস্থায়
নভেম্বরের (Weather Update) প্রথম সপ্তাহে সাধারণত শীতের আমেজ পাওয়া যায়, কিন্তু এ বছর তার ছিটেফোঁটাও নেই দক্ষিণবঙ্গে। কলকাতা (Weather Update), হাওড়া, হুগলি, নদিয়া এবং দুই ২৪ পরগনার আকাশ ভোর থেকে ঘন মেঘে ঢাকা। বাতাসে রয়েছে আর্দ্রতা, ফলে গরমের অনুভূতিও কমছে না। শনিবার পর্যন্ত (Saturday Forecast) হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে শনিবার কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm) বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব মেদিনীপুরে। রবিবার থেকে বৃষ্টি কমতে শুরু করবে, শুধুমাত্র দু-একটি এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। সোমবারের পর থেকে গোটা রাজ্যে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
তবে উত্তরবঙ্গে (Weather Update) এখনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক নয়। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার—এই জেলাগুলিতে মাঝেমধ্যেই প্রবল বর্ষণ হচ্ছে। চা বাগান এবং পাহাড়ি এলাকায় জল জমে বিপাকে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। হাওয়া অফিসের খবর অনুযায়ী, নিম্নচাপ পুরোপুরি কেটে গেলে ধীরে ধীরে উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করবে রাজ্যে। সেই সঙ্গে নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গে শীতের হালকা আমেজ মিলবে বলে আশা করা হচ্ছে। আপাতত বৃষ্টির পরই রাজ্যজুড়ে শুরু হবে শীতের আগমনী সুর।
