নিউজ পোল ব্যুরো: আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। এই নভেম্বরেই রাতের আকাশে দেখা যাবে বছরের সবচেয়ে উজ্জ্বল ও বৃহত্তম পূর্ণিমার চাঁদ (Full Moon) যাকে বিজ্ঞানীরা বলছেন ‘সুপারমুন’। পৃথিবীর (Earth) সঙ্গে চাঁদের দূরত্ব তখন কম থাকবে, তাই আকাশে সেটি স্বাভাবিকের তুলনায় অনেক বড় ও উজ্জ্বল দেখাবে। চলতি বছরে তিন বার এমন ‘সুপারমুন’ দেখার সুযোগ পাচ্ছেন পৃথিবীবাসী। তার মধ্যে দ্বিতীয় বার সেই বিরল দৃশ্য দেখা যাবে ৫ নভেম্বর, বুধবার (Wednesday)।
আরও পড়ুন: New Town: নিউটাউনের রাস্তায় বালি-ইটের পাহাড়, পরিকল্পিত শহর কি দখলদারির কবলে?
বিজ্ঞানীরা জানিয়েছেন, ওই দিন পৃথিবী থেকে চাঁদের দূরত্ব থাকবে মাত্র ৩ লক্ষ ৫৬ হাজার ৯৮০ কিলোমিটার। এই বছর এত কাছে আর আসেনি চাঁদ। ঘটনাচক্রে, সেই দিনই পূর্ণিমা (Purnima)। তাই নভেম্বরের এই পূর্ণিমার চাঁদকেই বলা হচ্ছে ‘বিভার মুন’ ।
কেন এই নাম ‘বিভার মুন’?
ইউরোপ (Europe) ও আমেরিকার (America) বহু লোককথা, গল্পে বিভার (Beaver) নামের স্তন্যপায়ী প্রাণীটির উল্লেখ আছে। এরা পরিবেশ ও বাস্তুতন্ত্র (Ecosystem) রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নাসা (NASA) জানিয়েছে, নভেম্বর মাসেই উত্তর আমেরিকা (North America) ও কানাডায় বিভারেরা শীতের প্রস্তুতি নেয়—খাবার জমিয়ে রাখে, বাঁধ মেরামত করে এবং আশ্রয় শক্তিশালী করে। পূর্ণিমার আলোয় (Moonlight) এই কাজ তারা গুছিয়ে নেয়। সেই কারণেই নভেম্বরের পূর্ণিমাকে বলা হয় ‘বিভার মুন’। অতীতে ইউরোপ ও আমেরিকায় এই সময় বিভারের পশম (Fur) সংগ্রহ করতেন মানুষ, যা দিয়ে তৈরি হত গরম পোশাক (Winter Clothing)। সেই ঐতিহ্যও নামকরণের সঙ্গে যুক্ত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
কখন দেখা যাবে এই সুপারমুন?
৫ নভেম্বর সকাল ৮টা ১৯ মিনিটে (EST) চাঁদ থাকবে শিখরে। ভারতের সময় (IST) অনুযায়ী তা বিকেল ৫টা ৪৯ মিনিট। ৪ এবং ৫ নভেম্বর—দুই দিনই সূর্যাস্তের (Sunset) পর পূর্ব আকাশে (Eastern Sky) দেখা যাবে উজ্জ্বল চাঁদটি। দূরবীন (Telescope) বা খালি চোখে দেখলেও স্পষ্ট বোঝা যাবে এর বিশাল আকার। ব্রিটেনে (UK) স্থানীয় সময় দুপুর ১টা ১৯ মিনিট থেকে দেখা যাবে এই দৃশ্য। অনেক বিজ্ঞানী মনে করছেন, ৬ নভেম্বর (6 November) অর্থাৎ পরের দিন সূর্যাস্তের পর চাঁদকে আরও স্পষ্টভাবে দেখা যাবে, কারণ তখন এটি থাকবে দিগন্তের একেবারে কাছে।
কেন এত বড় দেখায় চাঁদ?
চাঁদের কক্ষপথ (Orbit) আসলে উপবৃত্তাকার (Elliptical Orbit)। ফলে নির্দিষ্ট সময়ে সেটি পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসে, যাকে বলা হয় Perigee। তখনই চাঁদ সাধারণ সময়ের তুলনায় প্রায় ১৪% বড় এবং ৩০% উজ্জ্বল (Brighter) দেখায়। অক্টোবরে (October) দেখা গিয়েছিল ‘হার্ভেস্ট মুন’ (Harvest Moon), নভেম্বরেরটি ‘বিভার মুন’, আর ডিসেম্বরে (December) দেখা যাবে ‘কোল্ড মুন’ (Cold Moon)। এই তিনটি পূর্ণিমাই এ বছর পৃথিবীর সবচেয়ে উজ্জ্বল রাত উপহার দেবে।
