High Blood Pressure : উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে কাঁচা নুন এড়িয়ে রান্নায় সীমিত পরিমাণ নুন ব্যবহার করুন

স্বাস্থ্য

নিউজ পোল ব্যুরো: আজকাল উচ্চ রক্তচাপ (high blood pressure) সাধারণ সমস্যা হয়ে উঠেছে। আধুনিক জীবনের অব্যবস্থাপনা, অনিয়মিত খাদ্যাভ্যাস এবং মানসিক চাপের কারণে হাইপারটেশনের রোগী বাড়ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাবারে নুনের পরিমাণ (sodium)নিয়ন্ত্রণ করা। বাইরের খাবার, যেমন রেডি-মেড বা ফাস্ট ফুড, প্রায়ই অতিরিক্ত লবণযুক্ত থাকে। তাই বাড়ির তৈরি খাবার (home-cooked food) খাওয়াই নিরাপদ মনে হলেও কিছু সাবধানতা অবলম্বন করা জরুরি।

আরও পড়ুন : Mim Tea Garden : কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে মিম চা বাগানের হেরিটেজ বাংলো থেকে, দার্জিলিঙের কাছেই প্রকৃতির অপার সৌন্দর্যের ঠিকানা

উচ্চ রক্তচাপের সবচেয়ে বড় শত্রু হলো অতিরিক্ত নুন। বাড়িতে রান্নায় স্বাদমতো নুন ব্যবহার করা যায়, কিন্তু কাঁচা নুন খাওয়া বিপজ্জনক। অনেকেই খাবারের সঙ্গে আলাদা পাত্রে নুন নিয়ে বসেন। এমন অভ্যাস থাকলে বাড়ির খাবার খেয়ে হলেও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না। বিশেষজ্ঞরা বলছেন, নুন একেবারে বাদ দেওয়া ঠিক নয়, কারণ তখন শরীরে সোডিয়ামের মাত্রা (sodium)কমে বিপদ দেখা দিতে পারে। তবে কাঁচা নুন খাওয়া সম্পূর্ণভাবে এড়ানো উচিত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole

নুনের বিকল্প নিয়ে অনেকেরই কৌতূহল থাকে। সাধারণ টেবিল সল্ট (table salt)-এ এক চামচে প্রায় ২,৩২৫ মিলিগ্রাম সোডিয়াম(sodium) থাকে। এই মাত্রাতিরিক্ত খেলে রক্তচাপ বাড়ার ঝুঁকি থাকে। তাই হাইপারটেনশন রোগীরা সৈন্ধব লবণ (sea salt) ব্যবহার করতে পারেন। সৈন্ধব লবণের এক চামচে সোডিয়ামের পরিমাণ কম, প্রায় ১,৮৭২ মিলিগ্রাম, সঙ্গে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম।হিমালয়ান পিঙ্ক সল্ট (Himalayan pink salt)ও একটি বিকল্প, যা মিনারেলে ভরপুর। তবে এতে সোডিয়াম রয়েছে, প্রায় ১,৬৮০ মিলিগ্রাম এক চামচে। তাই রক্তচাপ বাড়লে এই নুনও সীমিত পরিমাণে খাওয়া উচিত। সবশেষে বলা যায় যে নুনের কোন বিকল্পই পুরোপুরি নিরাপদ নয়। তাই চিকিৎসকরা পরামর্শ দেন, নুনের ব্যবহার কমানোই সেরা পথ। রান্নায় প্রয়োজনমতো স্বাদমতো নুন ব্যবহার করুন, কাঁচা নুন খাওয়ার অভ্যাস বন্ধ করুন, আর রক্তচাপ নিয়ন্ত্রণে রাখুন।