Maldives: ধূমপানহীন প্রজন্ম গড়তে মালদ্বীপের ঐতিহাসিক পদক্ষেপ বিশ্বের প্রথম দেশ হিসেবে নজির!

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ধূমপানের (Smoking) ধোঁয়া এবার থেমে যাচ্ছে এক গোটা প্রজন্মের কাছে।এমনই অভূতপূর্ব সিদ্ধান্ত নিয়ে ইতিহাস গড়ল মালদ্বীপ (Maldives)। ছোট দ্বীপ রাষ্ট্র হলেও জনস্বাস্থ্য রক্ষায় বড় পদক্ষেপে নজির তৈরি করল তারা। বিশ্বের প্রথম দেশ হিসেবে মালদ্বীপ সরকার ঘোষণা করেছে, ২০০৭ সালের জানুয়ারি বা তার পরে জন্মগ্রহণ করা কেউই আর তামাকজাত দ্রব্য কিনতে, বিক্রি করতে বা ব্যবহার করতে পারবেন না।

আরও পড়ুন: S Jaishankar: ভূমিকম্প বিধ্বস্ত আফগানিস্তানের পাশে ভারত, জয়শংকরের কূটনৈতিক বার্তা মানবিকতার সুরে

দেশের স্বাস্থ্য মন্ত্রকের ভাষায়, এটি এক “তামাকমুক্ত প্রজন্ম” গঠনের স্বপ্নের সূচনা। মালদ্বীপের (Maldives) প্রধানমন্ত্রী ও স্বাস্থ্য মন্ত্রী এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, “আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যেন ধোঁয়াশায় হারিয়ে না যায়, তাই আজ ddথেকেই তাদের শ্বাস নিতে শেখাতে হবে নিঃস্বার্থ বাতাসে।”

এর আগে ২০২৪ সালের শেষের দিকে মালদ্বীপ (Maldives) সরকার ‘ভেপ’ বা ইলেকট্রনিক সিগারেটের (Ciggerate) আমদানি ও ব্যবহার নিষিদ্ধ করেছিল। এবার সেই নীতিকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল এই সিদ্ধান্ত। বিশ্বজুড়ে বহু দেশ ধূমপান বন্ধে নানা পদক্ষেপ নিলেও, এত বড় প্রজন্মভিত্তিক নিষেধাজ্ঞা আগে কোথাও কার্যকর হয়নি। উল্লেখ্য, ২০০২ সালে নিউজিল্যান্ডে একটি আইন প্রণয়ন হয়েছিল, যাতে বলা হয়েছিল ২০০৯ সালের পরে জন্ম নেওয়া নাগরিকদের কাছে তামাক বিক্রি করা যাবে না। কিন্তু সরকার পরিবর্তন ও অর্থনৈতিক চাপে সেই পরিকল্পনা বন্ধ হয়ে যায়। একইভাবে আমেরিকাতেও এই ধরনের প্রস্তাব উঠেছিল, কিন্তু তা আজও কাগজে কলমেই আটকে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) পরিসংখ্যান বলছে, প্রতি বছর ধূমপানের কারণে সাত মিলিয়নেরও বেশি মানুষ প্রাণ হারান। মালদ্বীপেই ২০২৪ সালের হিসাবে ১৫ থেকে ৬৯ বছর বয়সী জনসংখ্যার প্রায় ২৫.৫ শতাংশ নিয়মিত তামাক ব্যবহার করতে যার মধ্যে পুরুষদের হার ছিল ৪১.৭% এবং মহিলাদের ৯.৩%।বিশেষজ্ঞদের মতে, মালদ্বীপের এই সিদ্ধান্ত কেবল জনস্বাস্থ্য রক্ষায় নয়, গোটা বিশ্বের কাছে এক বার্তা, ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে সাহসী সিদ্ধান্ত নিতেই হবে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole