Narendra Modi: ইজরায়েলের পার্লামেন্টে ‘মোদী মোদী’ স্লোগান! বিদেশের মাটিতে নজিরবিহীন সম্মান পেলেন ভারতের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক

নিউজ পোল ব্যুরো: ইজরায়েলের (Israeli) সর্বোচ্চ সংসদীয় সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাঁকে প্রদান করা হয়েছে ‘স্পিকার অব দ্য নেসেট’ মেডেল এই সম্মান পাওয়া প্রথম ভারতীয় প্রধানমন্ত্রীও তিনি। ইজ়রায়েলের পার্লামেন্টে ভাষণ শেষে মোদীর উদ্দেশে গোটা সভাকক্ষ দাঁড়িয়ে করতালিতে ভাসে, যা এক বিরল ও ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হয়েছে।

প্রধানমন্ত্রী যখন নেসেট-এ বক্তব্য রাখেন, তখন ইজরায়েলের বিরোধী দলগুলি তাঁকে বয়কট করেনি। ভাষণের শেষে ‘আম ইরায়েল চাই’ অর্থাৎ ইজ়রায়েলের জনগণ দীর্ঘজীবী হোক এই বার্তায় সভা শেষ করতেই চারদিক থেকে করতালির ঝড় ওঠে। এর মধ্য দিয়েই নেসেট পদকপ্রাপ্ত প্রথম বিশ্বনেতা হিসেবে ইতিহাস গড়েন মোদী। সংসদের স্পিকার আমির ওহানা তাঁর হাতে এই সম্মান তুলে দেন। ভারত–ইজরায়েলের কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করতে মোদীর (Narendra Modi) ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই সম্মান প্রদান করা হয়েছে।

আরও পড়ুন: Papia Adhikary| ‘বেকার ভাতা’র নামে যুবসমাজকে গুটখা ও সিগারেট খাওয়ার টাকা দেওয়া হচ্ছে’! দাবি পাপিয়া অধিকারীর

ইজ়রায়েলের প্রথা অনুযায়ী, বিমানবন্দরে কেবল মার্কিন রাষ্ট্রপতি বা পোপকেই ব্যক্তিগতভাবে স্বাগত জানান সে দেশের প্রধানমন্ত্রী। কিন্তু মোদীর ক্ষেত্রে একাধিকবার সেই প্রোটোকল ভেঙে তাঁকে স্বাগত জানিয়েছেন বেঞ্জামিন নেতানিয়াহু এবারও তাঁর স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত ছিলেন তিনি।

মোদীর ভাষণ উপলক্ষে নেসেট ভবনটি আলোকিত করা হয় ভারতীয় তিরঙ্গার রঙে। এই প্রথমবার ইজ়রায়েলের সংসদ ভবন অন্য কোনও দেশের জাতীয় পতাকার রঙে সেজে ওঠে যা দুই দেশের বিশেষ বন্ধনের প্রতীক।

উল্লেখযোগ্যভাবে, মোদীই প্রথম বিশ্বনেতা যিনি ইজরায়েল ও প্যালেস্তাইন উভয় দেশের কাছ থেকেই সর্বোচ্চ বেসামরিক সম্মান পেয়েছেন। ২০১৮ সালে তাঁকে ‘গ্র্যান্ড কলার অব দ্য স্টেট অব প্যালেস্তাইন’ সম্মানে ভূষিত করা হয়। আরও এক অনন্য দৃশ্য দেখা যায় সংসদের ভিতরে মোদীর (Narendra Modi) ভাষণ শেষ হতেই নেসেট জুড়ে প্রতিধ্বনিত হয় “মোদী, মোদী” স্লোগান। এমনকি ২০১৭ সালে ইজ়রায়েল সফরের সময় তাঁর সম্মানে একটি ফুলের নাম রাখা হয় “MODI” বিদেশি নেতার নামে ফুলের নামকরণ, যা সে দেশে অত্যন্ত বিরল ঘটনা বলে বিবেচিত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole