Papia Adhikary| ‘বেকার ভাতা’র নামে যুবসমাজকে গুটখা ও সিগারেট খাওয়ার টাকা দেওয়া হচ্ছে’! দাবি পাপিয়া অধিকারীর

breakingnews বিনোদন রাজনীতি রাজ্য শহর সংস্কৃতি

নিউজপোল বাংলা: পাপিয়া অধিকারী (Papia Adhikary) চিরকালই সরব তাঁর রাজনৈতিক মতামত নিয়ে। অভিনয়ের পাশাপাশি এখন পাপিয়াকে রাজনীতির আঙিনাতেই বেশি দেখা যায়। পাপিয়া আগে ছিলেন বামপন্থী। পাপিয়া বামপন্থী পরিবারের মেয়ে কিন্তু বর্তমানে তিনি ডানপন্থী। কংগ্রেস বা সাম্প্রতিক কালে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে বারবার সরব হয়েছেন পাপিয়া। এবার তৃণমূল কংগ্রেসের ‘যুবসাথী’ (Yuvasathi)ভাতার বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফেটে পড়লেন।

প্রতিবাদী কণ্ঠে একটি বিজেপি (BJP) জনসংযোগ জমায়েতে পাপিয়া জানালেন ‘বামপন্থা রাজনীতির লোকদের আমি বলেছি এতদিন বাম হাতে কাজ করেছেন, এবার ডান হাতে কাজ করুন। বাম আর ডান একসঙ্গে না হলে অর্জুন হওয়া যায় না। আমি আগেও বামপন্থী ছিলাম। কিন্তু মোদীজির বিভিন্ন স্কিমে আমি ভীষণ খুশি তাই বিজেপির সঙ্গে রয়েছি আমি।’

পাপিয়া সোচ্চার কণ্ঠে আরও জানান, “মোদিজীর স্কিম আর্ন্তজাতিক ক্ষেত্রে প্রশংসিত হচ্ছে। সেই সব জায়গায় থাকব নাকি ভুলভাল মানুষকে বোঝানো রাজনৈতিক দলের সঙ্গে থাকব? সোজা প্রশ্ন আপনাদের ছুড়ে দিলাম, মুসলমান তোষন করলেই কিন্তু বাংলাতে থাকা যায় না! মুসলমানদের জন্যও তো এখানে কিছু করতে হবে। এই ‘মন কি বাত’ নিয়ে মোদীজি তাই বলেছেন। আমাদের নাকি রাত ৮টার মধ্যে ঘরে ঢুকে পড়তে হবে। না হলেই নাকি আর জি কর কান্ড হয়ে যাবে! তাহলে মাননীয়া মুখ্যমন্ত্রী রাত ১২টা অবধি কাজ করবেন আমরা করব না?

যুবসাথী প্রকল্প কোনও মাস্টার স্ট্রোক নয়। চাকরির দেখা নেই। যুবকদের গুটখা সিগারেট খাওয়ার জন্য টাকা দেওয়া হচ্ছে। বেকার ছেলেরা বসে আছে, তাদের সিগারেট গুটখা খাবার পাউচ দিতে হবে তাই তাদের ভাতার টাকা দেওয়া হচ্ছে। সিগারেট গাঁজা খেয়ে তোমরা চুপচাপ থাকো, ঘুমিয়ে থাকো। উত্তর দিও না, প্রতিবাদ কর না। বেকারভাতা যুবসাথী আদতে যুবকদের ঘুমপাড়ানি ভাতা। ‘

পাপিয়া অধিকারীর বক্তব্য নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব এখনও মুখ খোলেননি।